| ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম:

শ্রীবরদীতে নিজ অর্থায়নে সাঁকো নির্মাণ করে দিলেন মাওলানা আরিফুর রহমান

শ্রীবরদীতে নিজ অর্থায়নে সাঁকো নির্মাণ করে দিলেন মাওলানা আরিফুর রহমান

শেরপুরের শ্রীবরদীতে ১০ গ্রামের সহস্রাধিক মানুষের যাতায়াতের সুবিধার্তে প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে ১ শত ২০ ফিট দৈর্ঘ্য কাঠের সাঁকো নির্মাণ করে দিয়েছেন কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাও. আরিফুর রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গেরামার তিনঘড়ি পাড়া গ্রামে এ সাঁকো উদ্বোধন করা হয়েছে। কাকিলাকুড়া চৌরাস্তা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাও: মাসুদুর রহমান কাসেমী দা. বা.’র সভাপতিত্বে সাঁকো উদ্বোধন করেন কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাওঃ আরিফুর রহমান। এসময় তিনি বলেন, দীর্ঘদিন যাবত গেরামারা তিনঘড়ি পাড়া, ঘোনাপাড়া, বকচর, কন্টিপাড়া, খাসপাড়া, বড় গেরামারা, চৌরাস্তা, কামারদহ ও চিতলিয়া পাড়াসহ প্রায় ১০ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে অনেক কষ্টে যাতায়াত করে। শুকনা মৌসুমে কাঁদা ও বর্ষা মৌসুমে এই ভাঙ্গা খাল দিয়ে যাতায়াত করা অনেক কষ্টকর। তাদের কষ্ট দুর করার জন্য নিজ উদ্যোগে সাঁকো করে দিলাম।

এতেকরে গ্রামবাসি আনন্দে উচ্ছ্বসিত তাকে ফুলের মালা পড়িয়ে দিয়ে উল্লাস করে।

এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ, সিনিয়র শিক্ষক শহীদ উল্লাহ, সাবেক সমবায় অফিসার আব্দুর রহিম, মুফতি মো. বজলুর রশিদ, হাফেজ মাও. শফিকুল ইসলাম, হাফেজ মাও. ইয়াকুব আলী, সাবেক ব্যাংকার এরশাদুল ইসলাম, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি সিনিয়র শিক্ষক মাও. মো. আবুল কালাম, হযরত মাও. ইসমাইল হোসেন জাফরী ও বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন খোকন প্রমূখ। এসময় কয়েক শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধে কিল-ঘুষিতে বিএনপি নেতাকে হত্যার অভিযোগ 

শ্রীবরদীতে নিজ অর্থায়নে সাঁকো নির্মাণ করে দিলেন মাওলানা আরিফুর রহমান

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের কিল-ঘুষিতে মো. সোলাইমান মিয়া (৫৫) নামে ইউনিয়ন শ্রমিক দলের এক নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।

 

গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার খড়িয়াকাজির ইউনিয়নের মধ্যলংগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোলাইমান মিয়া খড়িয়াকাজির ইউনিয়ন শ্রমিক দলের নেতা ছিলেন।

 

 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সোলাইমান মিয়া নিজের জমিতে সীমানা খুঁটি পোঁততে যান। এ সময় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের আলাউদ্দিন, বাচ্চু মিয়া ও পিয়ারা বেগমসহ আরও ৫-৬ জন ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর ও বুকের মধ্যে কিল-ঘুষি মারে। আঘাতপ্রাপ্ত অবস্থায় তিনি বাড়ি ফিরে আসেন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।

 

 

ঘটনার পর নিহতের ছেলে শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ দিতে যাওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন পথে তাকে বাধা দেয় বলে  শুধু তা-ই নয়, বিষয়টি ধামাচাপা দিতে ৫০ হাজার টাকার বিনিময়ে গোপনে আপস-মীমাংসার অপচেষ্টাও করা হয়।

 

 

 

ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে শ্রীবরদী থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

 

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পাঠিয়েছি। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নন্নী ইউপি চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের শোডাউন

শ্রীবরদীতে নিজ অর্থায়নে সাঁকো নির্মাণ করে দিলেন মাওলানা আরিফুর রহমান

আসন্ন শেরপুরের নালিতাবাড়ীর নন্নী ইউপি নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার নন্নীবাজার থেকে মোটরসাইকেল শোডাউন নন্নী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পাশাপাশি কয়েকটি পুজামন্ডব পরিদর্শন করে মতবিনিময় করেন নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন নন্নী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম।

 

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ২ শতাধিক মোটর সাইকেল শোডাউনে নন্নী ইউনিয়নের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নেন।

 

শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় নন্নী ইউপি চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

নালিতাবাড়ীতে সরকারী বনায়নের গাছ চুরি বন্ধে মতবিনিময় সভা

শ্রীবরদীতে নিজ অর্থায়নে সাঁকো নির্মাণ করে দিলেন মাওলানা আরিফুর রহমান

শেরপুরের নালিতাবাড়ীতে অংশীদারিত্বের ভিত্তিতে সরকারিভাবে রোপিত সামাজিক বনায়নের উডলট বাগান রক্ষা করতে অংশীদারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী আন্দারুপাড়া খলচান্দা গ্রামের জুলফিকার আলী ভুট্রোর বাড়ির উঠানে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এতে অংশীজন সংগঠনের সভাপতি মো. আয়নাল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম। এছাড়াও বক্তব্য রাখেন হাফেজ মো. আব্দুল্লাহ, সুরুজ্জামান, আয়নাল হক, ইমান আলী, বাসির মিয়া, ময়না ও বাদশা মিয়া প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি এক শ্রেণীর অসাধু মানুষ সামাজিক বনের গহীনে প্রবেশ করে বনায়নের গাছ ও ডালপালা কেটে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে। তাই চুরি ঠেকাতে বনায়নের পাহাড়া কার্যক্রম জোড়দার করতে হবে। এছাড়া বনায়নের গাছ চুরি বন্ধে বন বিভাগের পক্ষ থেকে সকল অংশীদারদের সতর্ক থাকতে নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী কেউ যদি বনের ভিতরে প্রবেশ করে অবৈধভাবে গাছ কিংবা ডালপালা কাটে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতে যদি কোন অংশীদার জড়িত থাকে তাকেও ছাড় দেওয়া হবে না। তা না হলে বাগানের গাছ যদি চুরি হয়ে যায়, তাহলে সরকার ও অংশীদার উভয় পক্ষই ক্ষতিগ্রস্থ হবে।

×