রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

নালিতাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এর বিরুদ্ধে গ্রাহকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম
নালিতাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এর বিরুদ্ধে গ্রাহকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুত ব্যবহার না করেও সেচ সংযোগের বিপরীতে তিন হাজার টাকার অধিক বিল আসার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুত অফিসের বিরুদ্ধে। এ বিষয়ে সমাধান পেতে পল্লী বিদ্যুত অফিসে গিয়ে ওই বিলদাতা সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক ব্যবহার করেন পল্লীবিদ্যুত অফিসের ডিজিএম আখতারুজ্জামান।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওই বিলের অসংগতির কারণ জানতে নালিতাবাড়ী পল্লীবিদ্যুত অফিসে যান দৈনিক জনবাণী পত্রিকার নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি মো. সারোয়ার হোসাইন। এসময় তিনি ডিজিএম আখতারুজ্জামানের হেনস্তার শিকার হন ও তিনি অসৌজন্যমূলক ব্যবহার করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার একটি সেচ সংযোগে গত তিন মাসে বিদ্যুত বিল এসেছে মাত্র ২৯২ টাকা। অথচ হঠাৎ চলতি নভেম্বর মাসে ওই সংযোগের বিপরীতে অফিস থেকে ৩ হাজার ৩০১ টাকা বিল করা হয়েছে। বিদ্যুত অফিসের সংশ্লিষ্টদের কাছে বিষয়টি তুলে ধরে অতিরিক্ত বিলের কারণ জানতে চাইলেও কেউ কোনো সন্তোষজনক ব্যাখ্যা বা সমাধান দিতে পারেননি বলে অভিযোগ করেন ওই সাংবাদিক। পরে বিষয়টি নিয়ে বিদ্যুত অফিসের ডিজিএম আখতারুজ্জামানের সঙ্গে কথা বলেন তিনি। ডিজিএম ওই বিল পরিশোধ করতেই হবে বলে জানান। কেন এত বেশি বিল পরিশোধ করতে হবে ? এমন প্রশ্নের জবাবে ডিজিএম সাংবাদিককে কোন সমাধানের কথা না বলে উল্টো প্রশ্ন করেন, ‘আপনি সকালে কী খেয়ে আসছেন তা কি আমি জানি?’

 

পল্লীবিদ্যুতের একজন গ্রাহকের অস্বাভাবিক বিদ্যুত বিলের কারণ জানতে চাওয়ায় এমন অসৌজন্যমূলক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ওই সাংবাদিক। তার অভিযোগ একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অনাকাঙ্খিত ও অপেশাদার। পল্লীবিদ্যুতের দায়িত্বশীল কর্মকর্তার কাছে কোন গ্রাহক বা সাংবাদিক এমন আচরণ প্রত্যাশা করেন না।

 

এ বিষয়ে জানতে চাইলে পল্লীবিদ্যুতের নালিতাবাড়ী জোনাল অফিসের ডিজিএম আখতারুজ্জামান অসৌজন্যমূলক ব্যবহারের কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ওই মিটারটি সেচের জন্য সংযোগ নেওয়া হয়েছে। ওই মিটারের রিডিং অনুযায়ী বিল করা হয়েছে। এখানে কোন প্রকার অতিরিক্ত বিল করা হয়নি। তাছাড়া সেচের মিটার থেকে পারিবারিক কাজে বিদ্যুত ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।

নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও অসহায়দের মাঝে টাকা-ঢেউটিন বিতরণ

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ১:১৩ এএম
নালিতাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এর বিরুদ্ধে গ্রাহকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন, গৃহনির্মাণ বাবদ নগদ অর্থের চেক এবং কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. আব্দুল মালেক। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান।

 

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় অগ্নিকাণ্ড, বৈশাখী ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ অর্থের চেক বিতরণ করা হয়।

এ সময় মোট ২৬টি পরিবারের মধ্যে ৪১ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। এর মধ্যে ২২টি পরিবারকে দেড় বান্ডিল করে এবং চারটি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়। পাশাপাশি প্রতি পরিবারকে নগদ ৩ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।

 

এ ছাড়া সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে দুটি পরিবারকে যথাক্রমে ৫ হাজার ও ১০ হাজার টাকা এবং আরও ২৪টি পরিবারের মাঝে ৪ হাজার টাকা করে গৃহনির্মাণ সহায়তার চেক বিতরণ করা হয়।

 

একইদিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসাইন (ভিপি), উপজেলা বিএনপির সি: যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন ও ইউনুস আলী দেওয়ান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, নালিতাবাড়ী থানার ওসি কামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুজ্জামানসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং উপকার ভোগীরা।

নন্নী ও বনকুড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন জেলা প্রশাসক

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ এএম
নালিতাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এর বিরুদ্ধে গ্রাহকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ীতে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক।

 

১২ নভেম্বর দুপুরে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন নালিতাবাড়ী উপজেলার, নন্নী ও বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। এ সময় বিদ্যালয় গুলোর সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

 

,নন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি নন্নী ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুলব্যাগ বিতরণ করেন। এসময় তিনি শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধিকরণে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তাগিদ দেন।

 

পাশাপাশি একইদিন জেলা প্রশাসক নন্নী ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে বিভিন্ন ওয়ার্ডের ১৪ জন নারী উদ্যোক্তার মাঝে সেলাইমেশিন বিতরণ করেন।

 

বিদ্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্জন ও

নন্নী ইউনিয়ন পরিষদের প্রশাসক ডাঃ সাকিব হোসেন সাগর, প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন, নন্নী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ মেম্বার

সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে?

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ৭:১০ পিএম
নালিতাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এর বিরুদ্ধে গ্রাহকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ

চলতি মাসের শেষ দিকে বগুড়া- সিরাজগঞ্জ রেলপথের কাজের উদ্বোধন করবেন; প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে বগুড়ার একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বগুড়া সফর প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী বগুড়ায় আসবেন। এ সফরে করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন তিনি।