| ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম:

নালিতাবাড়ীতে অটোরিকশা চালকের বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার- ১

নালিতাবাড়ীতে অটোরিকশা চালকের বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার- ১

শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশাচালকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় সোহান (১৯) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিকচাঁদ পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোহান ওই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

 

 

পুলিশ সূত্রে জানাগেছে, গত ৭ জুলাই বিকেলে উপজেলার কয়ড়াকুড়ি গ্রামের অটোরিকশাচালক খলিলুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে পাশ্ববর্তী ভটপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরে তারা রাতে বাড়ি ফিরে এসে ঘরের প্লাস্টিকের ওয়্যারড্রোবে রাখা এক জোড়া স্বর্ণের কানের দুল ও নগদ ২০ হাজার টাকা চুরি যাওয়ার বিষয়টি টের পান।

 

 

এদিকে, ঘটনাটি জানাজানি হলে সোহান প্রকাশ্যে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তবে পরে সে একেক সময় একেক ব্যক্তির নাম বলায় ঘটনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। একপর্যায়ে খলিলুর রহমানের প্রতিবেশী স্যানিটারি ও বৈদ্যুতিক মিস্ত্রি মুক্তার হোসেনের নামও বলে সোহান।

 

 

স্থানীয় সূত্রের অভিযোগ, এ ঘটনাকে কেন্দ্র করে একটি চক্র মুক্তারকে দায়ী করে চাপ প্রয়োগ করতে থাকে। ভুক্তভোগীকে প্রতিকার পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে নানা সুবিধা নেওয়া এবং ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে কমিশনে টাকা নেওয়ার চুক্তির অভিযোগও উঠে। এতে প্রকৃত চোর শনাক্তের বিষয়টি জটিল হয়ে পড়ে।

 

 

জানাগেছে, সোহান এক সময় মুক্তারের সহযোগী হিসেবে মিস্ত্রিরির কাজ করত। টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ থাকায় মুক্তারকে ফাঁসাতে সোহান চুরির ঘটনায় তার নাম জড়িয়েছে বলে স্থানীয়দের দাবি।

 

 

এ ব্যাপারে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আফসান আল আলম সাংবাদিকদের বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে জড়ানো হয়ে থাকলে তাকে হয়রানি করা হবে না।

নালিতাবাড়ীতে ছাত্রদল নেতা রুবেলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নালিতাবাড়ীতে অটোরিকশা চালকের বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার- ১

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচীর অংশ হিসেবে শেরপুরে নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়।

 

 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল হোসেনের উদ্যোগে বাঘবেড় বাজারের আশপাশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চারা গাছ রোপন করা হয়েছে। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রুবেল হোসেন, এসাংবাদিককে জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত রাখবো।

শ্রীবরদীতে নিজ অর্থায়নে সাঁকো নির্মাণ করে দিলেন মাওলানা আরিফুর রহমান

নালিতাবাড়ীতে অটোরিকশা চালকের বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার- ১

শেরপুরের শ্রীবরদীতে ১০ গ্রামের সহস্রাধিক মানুষের যাতায়াতের সুবিধার্তে প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে ১ শত ২০ ফিট দৈর্ঘ্য কাঠের সাঁকো নির্মাণ করে দিয়েছেন কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাও. আরিফুর রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গেরামার তিনঘড়ি পাড়া গ্রামে এ সাঁকো উদ্বোধন করা হয়েছে। কাকিলাকুড়া চৌরাস্তা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাও: মাসুদুর রহমান কাসেমী দা. বা.’র সভাপতিত্বে সাঁকো উদ্বোধন করেন কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাওঃ আরিফুর রহমান। এসময় তিনি বলেন, দীর্ঘদিন যাবত গেরামারা তিনঘড়ি পাড়া, ঘোনাপাড়া, বকচর, কন্টিপাড়া, খাসপাড়া, বড় গেরামারা, চৌরাস্তা, কামারদহ ও চিতলিয়া পাড়াসহ প্রায় ১০ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে অনেক কষ্টে যাতায়াত করে। শুকনা মৌসুমে কাঁদা ও বর্ষা মৌসুমে এই ভাঙ্গা খাল দিয়ে যাতায়াত করা অনেক কষ্টকর। তাদের কষ্ট দুর করার জন্য নিজ উদ্যোগে সাঁকো করে দিলাম।

এতেকরে গ্রামবাসি আনন্দে উচ্ছ্বসিত তাকে ফুলের মালা পড়িয়ে দিয়ে উল্লাস করে।

এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ, সিনিয়র শিক্ষক শহীদ উল্লাহ, সাবেক সমবায় অফিসার আব্দুর রহিম, মুফতি মো. বজলুর রশিদ, হাফেজ মাও. শফিকুল ইসলাম, হাফেজ মাও. ইয়াকুব আলী, সাবেক ব্যাংকার এরশাদুল ইসলাম, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি সিনিয়র শিক্ষক মাও. মো. আবুল কালাম, হযরত মাও. ইসমাইল হোসেন জাফরী ও বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন খোকন প্রমূখ। এসময় কয়েক শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধে কিল-ঘুষিতে বিএনপি নেতাকে হত্যার অভিযোগ 

নালিতাবাড়ীতে অটোরিকশা চালকের বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার- ১

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের কিল-ঘুষিতে মো. সোলাইমান মিয়া (৫৫) নামে ইউনিয়ন শ্রমিক দলের এক নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।

 

গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার খড়িয়াকাজির ইউনিয়নের মধ্যলংগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোলাইমান মিয়া খড়িয়াকাজির ইউনিয়ন শ্রমিক দলের নেতা ছিলেন।

 

 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সোলাইমান মিয়া নিজের জমিতে সীমানা খুঁটি পোঁততে যান। এ সময় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের আলাউদ্দিন, বাচ্চু মিয়া ও পিয়ারা বেগমসহ আরও ৫-৬ জন ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর ও বুকের মধ্যে কিল-ঘুষি মারে। আঘাতপ্রাপ্ত অবস্থায় তিনি বাড়ি ফিরে আসেন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।

 

 

ঘটনার পর নিহতের ছেলে শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ দিতে যাওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন পথে তাকে বাধা দেয় বলে  শুধু তা-ই নয়, বিষয়টি ধামাচাপা দিতে ৫০ হাজার টাকার বিনিময়ে গোপনে আপস-মীমাংসার অপচেষ্টাও করা হয়।

 

 

 

ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে শ্রীবরদী থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

 

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পাঠিয়েছি। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

×