বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে লোটোর গোডাউনে আগুন, প্রায় ২৫ লাখ টাকার জুতা ছাই

ফজলুল করিম , স্টাফ রিপোর্টার , শেরপুর:
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম
শেরপুরে লোটোর গোডাউনে আগুন, প্রায় ২৫ লাখ টাকার জুতা ছাই

শেরপুরে বহুজাতিক কোম্পানি ইতালিয়ান ব্র্যান্ড লোটোর গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা প্রায় ২৫ লক্ষ টাকার জুতা পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানান, গোডাউনের মালিক সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বল। তিনি আরও বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাসার বৈদ্যুতিক সংযোগ কে বা কারা কেটে দিয়ে গেছে। এখন আবার আগুনের ঘটনা ঘটলো।বিষয়টি শত্রুতামূলক হতে পারে। ” এবিষয়ে আমি আইনগত ব্যবস্থা নিব।

 

আজ ২৫ নভেম্বর দুপুরে শহরের খরমপুরে অবস্থিত লোটোর শোরুমের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে শোরুমের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তারা এতে ব্যর্থ হলে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এতে গোডাউনে সংরক্ষিত প্রায় ২৫ লাখ টাকার জুতা পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। যা রক্ষা করা সম্ভব হয়নি। এছাড়া গোডাউন ও তার পাশের দুতলা ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় পাশের বাসা ও অন্যান্য দোকান গুলো রক্ষা পায়।

লোটোর শেরপুর আউটলেট এর দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ উজ্জ্বল শীল জানান, আমাদের গোডাউন ও শোরুম মিলে ৬০ লক্ষ টাকার মালমাল রয়েছে। কিন্ত অডিট টিম এসে হিসেব করার আগে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছি না। তিনি আরও বলেন, শোরুম সংলগ্ন ভবনটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

এবিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনামাত্রই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করায় আমাদের উদ্ধার কাজ ব্যাহত হয়। ”

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ।

আত্রাইয়ে ভাঙা স্লিপারে ট্রেন চলাচল, দুর্ঘটনার শঙ্কা

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ১:২৩ পিএম
শেরপুরে লোটোর গোডাউনে আগুন, প্রায় ২৫ লাখ টাকার জুতা ছাই

নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেলস্টেশন থেকে বিড়ি কুচ্ছা স্টেশন পর্যন্ত রেললাইনের নিচে একাধিক স্লিপার (কংক্রিটের পাটাতন) ভাঙা অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত এসব স্লিপারের ওপর দিয়েই নিয়মিত চলাচল করছে ট্রেন। এতে রেলপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

 

 

স্থানীয়দের অভিযোগ, আহসানগঞ্জ রেলস্টেশন থেকে বিড়ি কুচ্ছা স্টেশন পর্যন্ত রেলপথের বিভিন্ন স্থানে স্লিপার ভেঙে গেছে। এমন অবস্থায় ওই লাইন দিয়ে নিয়মিত ট্রেন চলাচল করায় আতঙ্কে রয়েছেন রেলপথসংলগ্ন এলাকার বাসিন্দারা ও যাত্রীরা।

 

 

তারা জানান, রেললাইনের স্লিপার ভাঙা থাকায় ট্রেন চলাচলের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি দ্রুত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

 

 

এ অবস্থায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত সরেজমিনে রেলপথ পরিদর্শন, ক্ষতিগ্রস্ত স্লিপার মেরামত এবং ট্রেন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম
শেরপুরে লোটোর গোডাউনে আগুন, প্রায় ২৫ লাখ টাকার জুতা ছাই

বগুড়া আদমদীঘিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে সভাগুলো অনুষ্ঠিত হয়।

 

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

 

 

এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদার মুক্তা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আতোয়ার রহমান, থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, আরএমও আব্দুল হালিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজির রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সহসভাপতি ও নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দুলাল, ছাতিয়ানগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার, চাপাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, আদমদীঘি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক।

 

 

সভায় আরও উপস্থিত ছিলেন আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার মেহেদী হাসান, উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মনসুর আলী, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি মুক্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

 

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা, স্যালাইন ও জনবল সংকটে ব্যাহত চিকিৎসা সেবা

জাকারিয়া হোসাইন, বাগেরহাট প্রতিনিধি:
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ১২:১৪ এএম
শেরপুরে লোটোর গোডাউনে আগুন, প্রায় ২৫ লাখ টাকার জুতা ছাই

উপকূলীয় ও দুর্যোগপ্রবণ শরণখোলা উপজেলার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু সাম্প্রতিক সময়ে রোগীর মাত্রাতিরিক্ত চাপ, শয্যাসংকট, স্থানীয় বাজারে নরমাল স্যালাইনের ঘাটতি এবং জনবল সংকটে হাসপাতালটির চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।

 

 

হাসপাতাল ঘুরে দেখা গেছে, ৫০ শয্যার বিপরীতে বর্তমানে প্রায় দেড় শ রোগী ভর্তি রয়েছেন—যা অনুমোদিত সক্ষমতার প্রায় তিন গুণ। শয্যা না পেয়ে অনেক রোগীকে বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে।

 

 

রোগীর বর্তমান চিত্র (২৪ নভেম্বর): হাম: ৩০ জন

 

ডেঙ্গু: ১৮ জন, ডায়রিয়া: ১০ জন, অন্যান্য রোগ: ৭০ থেকে ৮০ জন, ডেঙ্গু, হাম ও ডায়রিয়ার মতো সংক্রামক ও পানিবাহিত রোগে আক্রান্ত রোগীরা কাছাকাছি বা একই পরিবেশে অবস্থান করায় সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীদের নিয়ে স্বজনেরা উদ্বেগে রয়েছেন।

 

 

রোগীর পাশাপাশি বিপুলসংখ্যক স্বজন হাসপাতালে অবস্থান করায় ভেতরের পরিবেশ আরও ঘিঞ্জি হয়ে উঠেছে। রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের চলাচলে বিঘ্ন ঘটছে। এ ছাড়া শৌচাগার ও গোসলখানার তীব্র সংকটও প্রকট। নারী ও পুরুষ রোগীদের একই শৌচাগার ব্যবহার করতে হওয়ায় দীর্ঘ অপেক্ষার পাশাপাশি গোপনীয়তা ও নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

 

ডেঙ্গু, হাম ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় নরমাল স্যালাইনের চাহিদা বাড়লেও গত প্রায় ১০ দিন ধরে উপজেলার ওষুধের দোকানগুলোতে এই স্যালাইন পাওয়া যাচ্ছে না।

 

পাঁচরাস্তা মোড়ের ওষুধ ব্যবসায়ী হুমায়ুন কবির তালুকদার, হাসপাতালের পাশের ব্যবসায়ী রিপন হাওলাদার এবং রায়েন্দা বাজারের শাহজাহান গাজী জানান, বিভিন্ন ওষুধ কোম্পানির সঙ্গে যোগাযোগ করেও চাহিদামতো স্যালাইন মিলছে না; সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোও ঘাটতির কথা বলছে।

 

 

বাজারে স্যালাইন না পেয়ে অনেক সাধারণ মানুষ ফিরে যেতে বাধ্য হচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নিজস্ব মজুত বা স্টকে নরমাল স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

 

 

চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতাকর্মীর ঘাটতি সেবাকে আরও চাপের মুখে ফেলেছে। নার্সিং সুপারভাইজার রেবা রাণী দেবনাথ জানান:

 

অনুমোদিত পদ ২২টি হলেও বর্তমানে ২ জন মাতৃত্বকালীন ছুটিতে এবং ৩ জন উচ্চশিক্ষার ছুটিতে রয়েছেন।

 

কর্মরত ১৭ জনের মধ্যে প্রতিদিন ৫ জনকে বহির্বিভাগ ও অন্যান্য দপ্তরে কাজ করতে হয়।

 

ফলে মাত্র ১২ জন নার্সকে বিপুলসংখ্যক ভর্তি রোগীর সেবা সামলাতে হচ্ছে।

 

 

“একজন নার্সকে একসঙ্গে অনেক রোগীর দেখাশোনা করতে হয়। পর্যাপ্ত জনবল না থাকায় রোগীদের প্রয়োজন অনুযায়ী সময় দেওয়া সম্ভব হচ্ছে না। অতিরিক্ত চাপের কারণে আমরাও শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি।” — রেবা রাণী দেবনাথ, নার্সিং সুপারভাইজার

 

 

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, “৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। বর্তমানে ডেঙ্গু, হাম ও ডায়রিয়া রোগীই ভর্তি আছেন অর্ধশতাধিক। অন্যান্য রোগী মিলিয়ে মোট সংখ্যা দেড় শ ছুঁই ছুঁই করছে। বাধ্য হয়ে তাদের বারান্দা ও মেঝেতে রাখতে হচ্ছে।”

 

 

তিনি আরও জানান, চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নাকর্মী ও অবকাঠামোগত ঘাটতির বিষয়টি নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর সমাধান আসেনি। দ্রুত জনবল বৃদ্ধি, শয্যা ও অবকাঠামো সম্প্রসারণ এবং স্যানিটেশন ব্যবস্থা উন্নত না করলে চিকিৎসাসেবার মান ধরে রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।