আসন্ন শেরপুরের নালিতাবাড়ীর নন্নী ইউপি নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার নন্নীবাজার থেকে মোটরসাইকেল শোডাউন নন্নী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পাশাপাশি কয়েকটি পুজামন্ডব পরিদর্শন করে মতবিনিময় করেন নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন নন্নী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম।

 

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ২ শতাধিক মোটর সাইকেল শোডাউনে নন্নী ইউনিয়নের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নেন।

 

শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় নন্নী ইউপি চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।