শেরপুরের নালিতাবাড়ীতে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক।
১২ নভেম্বর দুপুরে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন নালিতাবাড়ী উপজেলার, নন্নী ও বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। এ সময় বিদ্যালয় গুলোর সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
,নন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি নন্নী ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুলব্যাগ বিতরণ করেন। এসময় তিনি শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধিকরণে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তাগিদ দেন।
পাশাপাশি একইদিন জেলা প্রশাসক নন্নী ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে বিভিন্ন ওয়ার্ডের ১৪ জন নারী উদ্যোক্তার মাঝে সেলাইমেশিন বিতরণ করেন।
বিদ্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্জন ও
নন্নী ইউনিয়ন পরিষদের প্রশাসক ডাঃ সাকিব হোসেন সাগর, প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন, নন্নী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ মেম্বার
সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।