বাগেরহাটের শরণখোলা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন দেবাশীষ বসাক। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত ইউএনও কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেকার। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন কর্মস্থলে তাঁকে স্বাগত জানানো হয়।
যোগদান ও বরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি), শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
নবাগত ইউএনও দেবাশীষ বসাকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে শরণখোলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন।