| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

নওগাঁয় র‍্যালী,মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হলো আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস

নওগাঁয় র‍্যালী,মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হলো আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস

নওগাঁয় ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অফিসের  উদ্যোগে দুর্যোগ মোকাবিলা ও সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে নয়টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

তিনি বলেন, “মানুষ সৃষ্ট দুর্যোগ কিছুটা নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সম্ভব হয় সমন্বিত উদ্যোগের মাধ্যমে। ফায়ার সার্ভিস শুধু আগুন নির্বাপনেই সীমাবদ্ধ নয়; বরং তারা সকল ধরনের দুর্যোগে প্রতিরক্ষা ও উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

জেলা প্রশাসক আরও বলেন, “বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক মার্কেটগুলোতে কীভাবে নিরাপত্তা ও সচেতনতা কার্যক্রম চালানো যায়, সে বিষয়ে ফায়ার সার্ভিসের উদ্যোগ নেওয়া প্রয়োজন।” তিনি পরামর্শ দেন, “বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে আলাদা প্রশিক্ষণ বা মহড়া আয়োজন করা যেতে পারে।”

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মন, জেলা দুর্যোগ কর্মকর্তা মোঃ আশিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন এবং সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

একটি সু-সজ্জিত র‍্যালী শেষে আলোচনা সভায় প্রারম্ভে মাঠ পর্যায়ে দূর্যোগ মোকাবিলা র্সক্রান্ত মহড়া প্রদর্শন করা হয়, যেখানে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বাংলাদেশ স্কাউট্স ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

নওগাঁয় র‍্যালী,মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হলো আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

নওগাঁয় র‍্যালী,মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হলো আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

নওগাঁয় র‍্যালী,মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হলো আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×