শরণখোলায় বলেশ্বর কৃষি সমবায় সমিতির প্রাক-নিবন্ধন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
বাগেরহাটের শরণখোলায় উৎপাদন, আর্থিক ও সেবা খাতে সমবায় সমিতি গঠন ও নিবন্ধনের লক্ষ্যে প্রাক-নিবন্ধন, উদ্বুদ্ধকরণ সভা এবং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ অক্টোবর বুধবার বিকাল ৪:০০ টায় রায়েন্দা ফেরিঘাট সংলগ্ন শহীদ মিনার রোডস্থ সিএসও নেটওয়ার্ক প্রস্তাবিত ‘বলেশ্বর সমবায় সমিতি লিঃ’-এর নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি: মো. জামিল হোসেন মোল্লা, উপজেলা সমবায় কর্মকর্তা (অ: দা:), শরণখোলা, বাগেরহাট। বিশেষ অতিথি: বীর মুক্তিযোদ্ধা মো. হেমায়েত উদ্দিন বাদশা এবং মীর সরোয়ার হোসেন (প্রতিষ্ঠাতা সদস্য, সিএসও নেটওয়ার্ক, শরণখোলা)।
সভাপতিত্ব করেন: সাবেরা সুলতানা, সভাপতি, বলেশ্বর কৃষি সমবায় সমিতি লিঃ। সঞ্চালনা করেন: মো. কামরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক, বলেশ্বর কৃষি সমবায় সমিতি লিঃ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামিল হোসেন মোল্লা সমবায় নীতিমালা, গঠনতন্ত্র ও সংবিধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ‘বলেশ্বর কৃষি সমবায় সমিতি লিঃ’-এর সকল সদস্যকে সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আনন্দের সাথে জানান যে, প্রস্তাবিত বলেশ্বর কৃষি সমবায় সমিতি লিঃ-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া বর্তমানে ৮০ শতাংশ অগ্রগতিতে রয়েছে এবং খুব শীঘ্রই এর আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। পরিশেষে সভাপতি সাবেরা সুলতানার দিকনির্দেশনামূলক সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

| ২৯ অক্টোবর ২০২৬















