| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে হত্যা, আটক-১

নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে হত্যা, আটক-১

নওগাঁ সদরের দুবলহাটিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গোলাম (৫৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত হারুন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে চা স্টল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত গোলাম দুবলহাটির মালঞ্চি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে গোলাম স্থানীয় এক চা স্টলে চা পান শেষে বাড়ির পথে রওনা দেন। পথে গ্রামের সুজনের বাড়ির সামনে পৌঁছালে একই গ্রামের মৃত জব্বার খাঁর ছেলে হারুন, তার ছেলে অন্তর (২২) এবং আরও ১২–১৩ জন যুবক ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামলা চালায়। এতে গোলাম গুরুতরভাবে আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার আহম্মেদ বলেন, রোগীর বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত একটি মামলার কাগজপত্র বিষয়ে গোলাম ভালোভাবে জানতেন। সম্প্রতি আফজাল নামের এক ব্যক্তি হারুনের দুই ভাই আজাদ ও আজমের কাছ থেকে কিছু জমি ক্রয় করেন। সেই জমি দখল নিয়ে আফজাল ও হারুনের মধ্যে বিরোধ দেখা দেয়।

জানা যায়, কিছুদিন আগে উভয় পক্ষ নওগাঁ আদালত এলাকায় এক আইনজীবীর চেম্বারে আলোচনায় বসেন। সেখানে ক্রেতা আফজালের পক্ষে কাগজপত্র যাচাইয়ে অংশ নেন গোলাম। আলোচনায় গোলামের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে হারুন তাকে হুমকি দেন বলে স্থানীয়রা জানান।

প্রায় দেড় মাস পর বুধবার রাতে সেই ঘটনার জের ধরেই পূর্বপরিকল্পিতভাবে গোলামের ওপর হামলা চালানো হয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ।

ঘটনার পর স্থানীয়রা হামলাকারী হারুনকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে। বর্তমানে সে পুলিশ হেফাজতে থেকে চিকিৎসাধীন রয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনার সঙ্গে জড়িত হারুনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি-ফাঁসির দাবি করেছেন।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে হত্যা, আটক-১

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে হত্যা, আটক-১

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে হত্যা, আটক-১

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×