| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

বাউল নিয়ে এনসিপির অবস্থানে ক্ষুব্ধ, পদ ছাড়লেন আরেক নেতা

বাউল নিয়ে এনসিপির অবস্থানে ক্ষুব্ধ, পদ ছাড়লেন আরেক নেতা

এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি ভোলা জেলার মুখ্য সংগঠক পদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনের নেতা সাইফুল্যাহ সানী। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজ ফেসবুকে এক লিখিত বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

 

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, প্রায় ছয় মাস ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও দলীয় কার্যক্রমের মধ্যে এমন কিছু কর্মকাণ্ড প্রকাশ্যে এসেছে, যা তার ব্যক্তিগত আদর্শ ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে মুশরিক বাউল শিল্পীকে সমর্থন ও আল্লাহ তাআলা ও তার রাসূল (সা.) এর শানে বেয়াদবিমূলক বক্তব্যকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

 

সাইফুল্যাহ সানী বলেন, ‘আমার কাছে আমার ইসলাম, আমার বিশ্বাস এবং আমার ধর্মীয় মূল্যবোধ সকল রাজনৈতিক আদর্শ ও পার্থিব অবস্থানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’ তিনি আরও উল্লেখ করেন, যেমন বাংলাদেশের রাজনীতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি কোনো রাজনৈতিক দল মেনে নেয় না, তেমনি একজন মুসলিমের কাছে মহান আল্লাহ ও তার রাসূলের (সা.) মর্যাদা সর্বোচ্চ এবং সেই মর্যাদায় আঘাত তিনি কোনোভাবেই মেনে নিতে পারেন না।

 

ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এ অবস্থান নিরসন সম্ভব নয় বলে জানিয়ে সাইফুল্যাহ সানী জাতীয় যুবশক্তির সকল কার্যক্রম থেকে অবিলম্বে পদত্যাগের ঘোষণা দেন। বিবৃতির শেষে তিনি নিজেকে ‘সাইফুল্যাহ সানী, সাবেক মুখ্য সংগঠক, জাতীয় যুবশক্তি ভোলা জেলা’ হিসেবে পরিচয় দেন।

 

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতি ও রাজনৈতিক আদর্শবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগে ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার প্রচারসচিব ফাইয়াজ ইফতিকে সাময়িক বহিষ্কার করা হয়। পরবর্তীতে ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপিকে বয়কটের আহ্বান জানান তিনি।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

বাউল নিয়ে এনসিপির অবস্থানে ক্ষুব্ধ, পদ ছাড়লেন আরেক নেতা

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

বাউল নিয়ে এনসিপির অবস্থানে ক্ষুব্ধ, পদ ছাড়লেন আরেক নেতা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

বাউল নিয়ে এনসিপির অবস্থানে ক্ষুব্ধ, পদ ছাড়লেন আরেক নেতা

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×