| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

বৃদ্ধাকে পিটিয়ে হাত ভেঙে দিল প্রতিপক্ষরা, হাসপাতালে শুয়ে কাতরাচ্ছেন

বৃদ্ধাকে পিটিয়ে হাত ভেঙে দিল প্রতিপক্ষরা, হাসপাতালে শুয়ে কাতরাচ্ছেন

শেরপুর সদর উপজেলার ধানুরপাড়ায় পূর্ব বিরোধের জেরে নারীসহ একই পরিবারের চার সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় এক নারীর গলার স্বর্ণের চেইন ছিঁড়ে নেয়া এবং পরদিন আক্রান্ত নারীর স্বামীর কাছ থেকে এক লাখ টাকা লুট করার ঘটনাও অভিযোগে উল্লেখ রয়েছে। এ ঘটনায় মোছাঃ ভানু বেগম নামে এক নারী বাদী হয়ে শেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মোছাঃ ভানু বেগম (৪৮), স্বামী মোঃ আমির উদ্দিন, সাং- ধানুরপাড়া। বাদী অভিযোগ করেন, একই এলাকার মোঃ আ. সামাদ, মোঃ সুলতান হোসেন শুকতার, মোঃ শিমুল মিয়া, মোঃ পারভেজ মিয়া, মোঃ হাবুলশি উদ্দিন, মোঃ রমজান আলী, মোঃ ময়নুল মিয়া, মোছাঃ পারভীন বেগম, মোছাঃ আউলিয়া বেগমসহ অজ্ঞাত আরও কয়েকজনের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল।

 

বাদীর দাবি, গত ২৫ নভেম্বর দুপুর ২টার দিকে আসামিরা দা, লাঠি, লোহার রড ইত্যাদি অস্ত্র নিয়ে তাদের বাড়ির পেছনে জড়ো হয়ে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ জানালে ১ নম্বর আসামি বাদীর মাথার দিকে লোহার রড দিয়ে আঘাত করতে গেলে তা হাতে ঠেকাতে গিয়ে তার বাম হাত ভেঙে যায়।

 

চিৎকার শুনে বাদীর ছেলে মোঃ সুজন মিয়া, স্বামী মোঃ আমির উদ্দিন, আত্মীয় মোঃ আরিফ উদ্দিন ও কন্যা মোছাঃ আলিয়া খাতুন এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় ৯ নম্বর আসামি আলিয়ার গলার ৮ আনি ওজনের প্রায় ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিঁড়ে নেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

 

ভুক্তভোগীরা জানান, আহতের দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য গেলে প্রতিপক্ষরা বাধা দিলে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ২০ কিলোমিটার দূরে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরদিন ২৬ নভেম্বর সকালে বাদী হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে আসামিরা তার স্বামী মোঃ আমির উদ্দিনকে বাড়িতে একা পেয়ে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে এবং তার কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করান।

বাদীর বড় ছেলে মো: বাবলু বলেন, পূর্ব শত্রুতা থেকেই তারা আমাদের বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি ধামকি ও হামলা চালিয়ে আসছিলো। এজন্য আমরা আমাদের নিরাপত্তার জন্য ৭ ধারা আইনে একটি মামলা করি। ওই মামলার হাজিরা দেওয়ার সময় হলে তারা আমার মা বোন ও ভাইয়ের উপর হামলা চালায়। আমরা বাড়িতে যেতে পারছি না। পুলিশ দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনুক এ দাবি আমাদের।

 

বাদী ভানু বেগম জানান, হাসপাতালে ভর্তি থাকার কারণে অভিযোগ করতে দেরি হয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এব্যাপারে অভিযুক্ত আ: সামাদের সাথে কথা বললে, তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সেদিন কোর্ট এ ছিলাম বাড়িতে মহিলাদের মধ্য মারামারি হয়েছে।

 

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

বৃদ্ধাকে পিটিয়ে হাত ভেঙে দিল প্রতিপক্ষরা, হাসপাতালে শুয়ে কাতরাচ্ছেন

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

বৃদ্ধাকে পিটিয়ে হাত ভেঙে দিল প্রতিপক্ষরা, হাসপাতালে শুয়ে কাতরাচ্ছেন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

বৃদ্ধাকে পিটিয়ে হাত ভেঙে দিল প্রতিপক্ষরা, হাসপাতালে শুয়ে কাতরাচ্ছেন

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×