মানুষ জীবন দিয়ে এদেশকে বিদেশি আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে : মামুনুল হক
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শায়খুল কুররা হাফেজ আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদীস, আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও উপজেলার নেতৃবৃন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ১৫০ ময়মনসিংহ -৬ ফুলবাড়ীয়া আসনে মনোনীত এম.পি প্রার্থী মুফতি আব্দুল কাদির সাহেব।
প্রধান অতিথির বক্তব্যে শাইখুল হাদীস, আল্লামা মামুনুল হক বলেন, আমরা বিগত একটা দীর্ঘ সময় অতিক্রম করে এসেছি, যে সময় এদেশের মানুষ জুলুম ও অত্যাচারের শিকার হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতায় এদেশের মানুষের প্রতিনিধি নয় বরং বিদেশি শক্তির ক্রীতদাসী এদেশের ক্ষমতায় চেপে বসেছিল। এদেশের মানুষের অধিকার আদায় বাদ দিয়ে অন্য দেশের স্বার্থ রক্ষা করাই ছিলো তাদের প্রধান কাজ। এভাবে দেশটাকে উজাড় করে সোনার বাংলাকে শ্মশানে পরিণত করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা বাংলাদেশে কে গুমের রাজ্যে পরিনত করেছিল। এদেশের আলেম সমাজ ও ইসলামি তৌহিদী জনতার উপর চালানো হয়েছে বর্বর অত্যাচার। তিনি বিগত দিনের কথা বলতে গিয়ে আরও বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরে ইসলাম প্রিয় নিরীহ তৌহিদি জনতার উপর গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে, ২০২১ সালে মুদি বিরোধী আন্দোলন করার অপরাধে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। ২৪শে’র জুলাই বিপ্লবে এদেশের ছাত্র জনতা ও সাধারণ মানুষের উপর নির্মম ভাবে গুলি করে গোটা বাংলাদেশ কে রক্ত দিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছিল।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















