ময়মনসিংহ-৬ আসনে নির্দলীয় প্রার্থী অধ্যাপক মো.জসিম উদ্দিনের মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫১ ময়মনসিংহ- ৬ (ফুলবাড়ীয়া) আসনে নির্দলীয় প্রার্থীর ব্যানারে মনোনয়ন পত্র সংগ্রহ করেন অধ্যাপক মো. জসিম উদ্দিন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ফুলবাড়ীয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন ‘ফুলবাড়ীয়া ঐক্যবদ্ধ জনতা’র নেতৃবৃন্দ।
ফুলবাড়ীয়া ঐক্যবদ্ধ জনতার ব্যানারে মনোনয়ন পত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া ঐক্যবদ্ধ জনতার উপজেলা সভাপতি জাকির হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মিডিয়া ও সাংস্কৃতিক সম্পাদক রিয়াদুল ইসলাম শাহীন, প্রচার সম্পাদক সোহেল সরকার, ‘ইয়ং পাওয়ার অফ ফুলবাড়িয়া’র সভাপতি আশিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিডিয়া ও সাংস্কৃতিক সম্পাদক- রিয়াদুল ইসলাম শাহীন বলেন, এই মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে এলাকায় এক নতুন প্রত্যাশার অধ্যায় সূচিত হলো। মানবিক মূল্যবোধে বিশ্বাসী অধ্যাপক মো. জসিম উদ্দিন স্যারের নেতৃত্বে ফুলবাড়ীয়ার মানুষের স্বপ্ন ও অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে চলাই আমাদের মূল লক্ষ্য।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে যারা নির্বাচনে অংশ নেবেন, তারা তফসিল ঘোষণার আগে থেকেই নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















