‘পাপড়ি–করামত আলী সাহিত্য পুরস্কার ২০২৫’ পেলেন আশরাফ আলী চারু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
সৃজনশীল প্রকাশনাসংস্থা পাপড়ি কর্তৃক প্রবর্তিত পাপড়ি–করামত আলী সাহিত্য পুরস্কার ২০২৫-এর তালিকা ঘোষণা করা হয়েছে। বাংলা সাহিত্য ও মননচর্চায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি ও প্রকাশিত বইয়ের ভিত্তিতে বিভিন্ন শাখায় এই পুরস্কার প্রদান করা হয়।
২০২৫ সালে প্রকাশিত বইয়ের ভিত্তিতে সাহিত্য শাখায় মোট পাঁচজন লেখককে সাহিত্য পুরস্কার প্রদান করা হচ্ছে। বিভিন্ন সাহিত্য শাখায় পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন-
আশরাফ আলী চারু (প্রবন্ধ/গবেষণা)
মোহাম্মদ আব্দুল হক (কথাসাহিত্য)
বাছিত ইবনে হাবীব (কবিতা)
জুলফিকার শাহাদাৎ (শিশুসাহিত্য)
তোরাব আল হাবীব (ছড়াসাহিত্য)।
এছাড়া ২০২৪ সালে বিভিন্ন প্রকাশনাসংস্থা থেকে প্রকাশিত বইয়ের ভিত্তিতে চারজন তরুণ লেখককে পুরস্কৃত করা হচ্ছে। তাঁরা হলেন-
এম শহিদুজ্জামান চৌধুরী (প্রবন্ধ/গবেষণা),
সোলেমান রাসেল (কবিতা)
ফাইজা তাসনিম (কথাসাহিত্য)
এবং আহমাদ স্বাধীন (শিশুসাহিত্য)।
এবারের আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন দুই গুণী সাহিত্যিক-
রাগিব হোসেন চৌধুরী এবং আবদুল হামিদ মানিক।
পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার বিকাল ৩টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাস, সিলেটে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি সাহিত্য উৎসবের আবহে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, এই পুরস্কারের মাধ্যমে নবীন ও প্রবীণ—উভয় শ্রেণির সাহিত্যিকদের সৃজনশীলতাকে উৎসাহিত করাই তাদের প্রধান লক্ষ্য।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















