পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যোগানিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক
১০ নং যোগানিয়া ইউনিয়ন বাসীসহ দেশের সকল মুসলমানদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক গ্রামসরকার এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর খুশির দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। আল্লাহর প্রতি আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি।
সমাজসেবক আব্দুর রাজ্জাক আরো বলেন, সামর্থ্যবান মুসলিমগণ কুরবানিকৃত পশুর গোস্ত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে ঐক্য প্রতিষ্ঠা করেন। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের প্রিয় পশু কোরবানি করে থাকি। মুলত কোরবানির পশুর মাংস আল্লাহর কাছে পৌঁছায়না, পৌঁছায় আমাদের তাকওয়া। ঈদুল আযহার প্রকৃত শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হোক। তিনি খুশির এই উৎসবে যোগানিয়া ইউনিয়নের
জনগনসহ দেশবাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার সুখ-শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















