নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাঘবেড় ইউপি চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হকের শোডাউন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউপি চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হকের নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে
পৌরশহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ ফাহিম চৌধুরী।
এসময় পৌর শহর ও ১২টি ইউনিয়নের বিভিন্ন প্রার্থীরা উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কর্মী সমর্থকদের অংশগ্রহণে মিছিল নিয়ে যোগদান করেন।
এ ধারাবাহিকতায় জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম হারুন মেম্বারের সার্বিক সহযোগিতায় উপজেলার বাঘবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠানে উপস্থিত হলে প্রধান অতিথি এমপি ফাহিম চৌধুরী হাত তুলে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া মাহফিল শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

| ১৫ সেপ্টেম্বর ২০২৬














