| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

শেরপুরের নালিতাবাড়ীর কলসপাড় ইউনিয়নের ঘুঘরাকান্দি গ্রামের দরিদ্র অটোরিকশা চালক মো. আলী মিষ্টারের সাড়ে ৩বছর বয়সী কন্যা শিশু আয়শা সিদ্দিকার সফল অপারেশন শেষে নিজ বাড়িতে ফিরে এসেছে।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও সংশ্লিষ্ট কলসপাড় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অসুস্থ আয়শা সিদ্দিকার বাড়িতে ছুটে গিয়ে তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

 

শিশু আয়শার জন্মের পর থেকেই হার্টে ছিদ্র ছিল এবং তার হার্টের বাল্বেরও সমস্যা ছিল। নানা পরীক্ষা নিরীক্ষার পর অর্থের অভাবে চিকিৎসা কার্যক্রম থেমে যায়। এ নিয়ে জনকন্ঠ ও শেরপুর টাইমস২৪ ডটকমসহ দেশের বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে খবর প্রকাশ হয়।

 

পরে সরকারি, বেসরকারি, সমাজের বিত্তবান ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রায় ৫ লক্ষাধিক টাকার আর্থিক সহায়তায় গত ৭ আগষ্ট ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তার চিকিৎসা করা হয়। ওই হাসপাতালের বিশেষজ্ঞ ডাঃ শরিফুজ্জামানের তত্ত্বাবধানে আয়শা সিদ্দিকার হার্টের সফল অপারেশন সম্পন্ন হয়। বর্তমানে আয়শা সিদ্দিকা তাদের নিজ বাড়িতে অবস্থান করছে। আয়শা সিদ্দিকারা ৩ বোন। তাদের বাবা অটোরিকশা চালিয়ে সংসারের ব্যয়ভার নির্বাহ করে আসছিলেন। তার চিকিৎসা খরচ মেটাতে চিন্তায় ছিলেন।

 

এদিকে, আয়শার এই জটিল অসুখে আক্রান্ত হওয়ার খবর নানা গণমাধ্যমে প্রকাশিত হলে সমাজের সচেতন মহল তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন।

 

আয়শা সিদ্দিকার বাবা মো. আলী মিষ্টার বলেন, আমার মেয়ের চিকিৎসার জন্য যারা অর্থ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মেয়ের জন্য দোয়া কামনা করছি। তিনি চিকিৎসকের বরাত দিয়ে আরো বলেন, আয়শার বয়স ৫ বছর হলে তাকে আরো একবার অপারেশন করাতে হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, সবুজ বাংলা গ্রামীণ সংস্থার পরিচালক খন্দকার সালাউদ্দিন আলীম, কলসপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, কলসপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, স্থানীয় বিএনপি নেতা আব্দুল হালিম, শাহীন আলম, ওষুধ কোম্পানির প্রতিনিধি মোখলেছুর রহমান, প্রেসক্লাব নালিতাবাড়ীর যুগ্ম আহবায়ক ও দৈনিক রুপালি বাংলাদেশ প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম, দৈনিক জনকণ্ঠ ও ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম. সুরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×