নালিতাবাড়ীতে সার্ধশততম একুশে পাঠ চক্রের আসর অনুষ্ঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’- এই স্লোগানকে সামনে রেখে একুশে পাঠচক্রের সার্ধশততম আসর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নালিতাবাড়ীর পৌর শহরের সেঁজুতি অঙ্গনে এ পাঠচক্রের আয়োজন করা হয়।
‘একাত্তরের জননী রমা চৌধুরী’ শিরোনামে আয়োজিত ১৫০তম আসরে সভাপতিত্ব করেন বৈশাখী টেলিভিশনের শেরপুর প্রতিনিধি বিপ্লব দে কেটু।
আবৃত্তিকার ও উপস্থাপিকা একুশে দ্যুতির পরিচালনায়, আলোচনায় রমা চৌধুরীর জীবন, মুক্তিযুদ্ধকালীন নির্যাতন, জীবনসংগ্রাম ও সাহিত্যকর্মের নানা দিক তুলে ধরে শিক্ষক শঙ্করী পাঠক, মনি গাঙ্গুলি, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম ও সকালের সময় প্রতিনিধি হারুন উর রশিদ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, রমা চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের একজন বীর নারী এবং স্বনামধন্য লেখক। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের শিকার হয়েও তিনি সংগ্রাম চালিয়ে যান। তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘একাত্তরের জননী’ মুক্তিযুদ্ধের স্মৃতি ও তার ব্যক্তি জীবনের বেদনার এক গুরুত্বপূর্ণ দলিল।
আলোচনার শেষ পর্বে
সঙ্গীত শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা গান পরিবেশন করেন ।
উল্লেখ্য, রমা চৌধুরী ১৯৪১ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬














