শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান চালিয়ে ১৬৪ ভারতীয় মদের বোতল আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, ৮ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপ্রাপ্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায়,শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাটাবাড়ী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয় বিজিবি। আটককৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪৬ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিনরাত দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















