| ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম:

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে: পরিবেশমন্ত্রী

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, শেরপুরের গারো পাহাড়ে বিচরনরত বন্যহাতি সুরক্ষায় আন্তঃদেশীয় করিডোর চালু করতে আগের প্রটোকল অনুসারে শীঘ্রই পাশের দেশ ভারতের সাথে সংলাপ শুরু করা হবে। সেইসাথে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

 

একইসাথে পরিস্থিতি মোকাবিলায় শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শনিবার (১০ অক্টোবর) শেরপুরে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসন ও বন্যহাতি সংরক্ষণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

শেরপুর জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে জেলার বন্যহাতি অধ্যুষিত এলাকার সংসদ সদস্য, ইআরটি, গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিবেদিত স্বেচ্ছাসেবীদের সাথে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

 

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন অঞ্চল) মো. ছানাউল্যা পাটওয়ারী, কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এএসএম. জহির উদ্দিন আকন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, পুলিশ সুপার একেএম. জহিরুল ইসলাম, স্থানীয় ইআরটি সদস্য লরেন্স দ্রং, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ। এ সময় নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত একজনকে ক্ষতিপূরণ প্রদান করা হয় এবং ১০টি ইআরটি টিমের সদস্যের মাঝে উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। মতবিনিময় সভার আগে মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বন্যহাতির একটি করিডোর পরিদর্শন করেন।

নালিতাবাড়ীর আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার শীর্ষক পাঠচক্র 

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে: পরিবেশমন্ত্রী

শেরপুরের নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে।

 

১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে

‘ পাহাড়ি জনপদের কিংবদন্তী আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ১৫৫তম আসরে শিক্ষক ছোট কাগজ কণ্ঠস্বর এর প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন উদীচী শিল্পীগোষ্ঠী নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি এডভোকেট সুধাংশু কালোয়ার ,বীর মুক্তিযোদ্ধা ,সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান ও সেকান্দার আলী তালুকদার এর কনিষ্ঠ পুত্র সাদরুল আহসান মাসুম। সভা সঞ্চালনা করেন সংস্কৃতিমান মানিক সাহা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী আমিনুল ইসলাম, শিক্ষক মনি গাঙ্গুলি, শঙ্করী পাঠক, শারমিন আক্তার, তাসমেরী, অমিত চক্রবর্তী, পুজা সরকার, সেতু আচার্য, সুজাতা প্রমুখ।

 

বক্তারা বলেন,সেকান্দার আলী তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।শিক্ষা শেষে প্রথমে রেলওয়েতে চাকরি পান,সরকারি চাকরিতে যোগদান না করে এলাকায় প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান তারাগঞ্জ উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন।তিনি প্রতিষ্ঠাকালীন সহকারী প্রধান শিক্ষক ছিলেন।এবং নিজের জমি দান করে স্কুল প্রতিষ্ঠা করেন।তাঁর জ্যেষ্ঠ পুত্র স্বাধীনতা পদক প্রাপ্ত শহীদ নাজমুল আহসান। বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ে শহীদ নাজমুল আহসান হল রয়েছে।সেকান্দার আলী তালুকদারদের জন্যই পিছিয়ে থাকা পাহাড়ি জনপদের মানুষ আলোর পথের দিশা পেয়েছে। দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন শিশু শিক্ষার্থীরা।

নালিতাবাড়ীতে এক হাজার কেজি সার জব্দ, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে: পরিবেশমন্ত্রী

সরকারি নিয়ম ভঙ্গ করে অন্য উপজেলায় বিক্রির অভিযোগে

শেরপুরের নালিতাবাড়ীতে

এক হাজার কেজি টিএসপি ও এমওপি সার জব্দ করে প্রশাসনের নিকট হস্তান্তর করেছেন স্থানীয় জনতা।

 

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী উপজেলার বাইটকামারী হাজির বাজার এলাকায় এসব সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রয় করা হয়। পরে বিক্রয়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

 

এই ঘটনায় সাক্ষী প্রমাণের ভিত্তিতে সার বিক্রেতা ও পরিবেশক মেসার্স আজিম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ীতে স্বাস্থ্যসেবার উদ্দেশ্যে আহাম্মদ আলী তালুকদার কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে: পরিবেশমন্ত্রী

শেরপুরের নালিতাবাড়ীতে স্বাস্থ্য সেবা উন্নয়নের লক্ষ্যে আহাম্মদ আলী তালুকদার কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের সালেহাবাদ (কৃষ্ণপট্টি) গ্রামে স্বাস্থ্য সেবার জন্য ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নালিতাবাড়ী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক ও বিশেষ অতিথি হিসেবে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

 

ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

 

 

অত্র কমিউনিটি ক্লিনিকের (জমিদাতা) আলহাজ্ব আহাম্মদ আলীর সভাপতিত্বে ও ক্লিনিকের সহ-সভাপতি মোহাম্মদ সোহেল রানা মিঠুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

 

 

ক্লিনিক উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

×