| ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম:

শেরপুরে প্রবাসী তরুণীর সাথে প্রতারণা ও মিথ্যা মামলার বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন

শেরপুরে প্রবাসী তরুণীর সাথে প্রতারণা ও মিথ্যা মামলার বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন

জাপান প্রবাসী এক হিন্দু তরুণীর সাথে প্রতারণা করে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে ছদ্মনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম অতঃপর আইফোনসহ বিভিন্ন সময় আরও প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং স্থানীয় যুবদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমানের বিরুদ্ধে আদালতে উল্টো মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান।

 

মঙলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের নিজ কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় প্রবাস থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে ভুক্তভোগী ওই তরুণী অভিযুক্ত বিবাহিত মুসলিম যুবক জান্নাতুল নাঈমের বিরুদ্ধে প্রতারণার বিচার ও প্রদানকৃত অর্থ ফেরতের দাবী জানান।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ময়মনসিংহের ইশ্বরগঞ্জের বিবাহিত মুসলিম যুবক জান্নাতুল নাঈম গত কয়েক মাস আগে অন্ত সরকার দ্রুব নামে ফেসবুকে হিন্দু অবিবাহিত ছেলে দাবী করে নোয়াখালি জেলার জাপান প্রবাসী এক হিন্দু তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে। পরে তার কাছ থেকে আইফোন ও ১৮ লাখ টাকা বিভিন্ন সময়ে হাতিয়ে নেয়। এক পর্যায়ে আরো ৫ লাখ টাকা না দিলে বিয়ে করবে না মর্মে হুঁশিয়ারি দিলে তরুণীর সন্দেহ হয়। পরবর্তীতে জাপান প্রবাসী নালিতাবাড়ীর আরিফুল ইসলামের মাধ্যমে তার বড় ভাই যুবদল নেতা মিজানুর রহমানের সাথে পরিচয় ঘটলে ভুক্তভোগী তরুণী এর প্রতিকার চান। এরই অংশ হিসেবে মিজানুর রহমান দাবীকৃত ৫ লাখ টাকা প্রদানের কথা বলে নালিতাবাড়ী ডেকে এনে অভিযুক্ত যুবক জান্নাতুল নাঈমকে নিয়ে শালিশি বৈঠকে বসেন। এসময় নাঈম নিজের দোষ স্বীকার করে আত্মসাৎকৃত অর্থ ফেরতের প্রতিশ্রুতি দেন। পরে সে শেরপুর আদালতে গিয়ে উল্টো যুবদল নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা প্রত্যাহার, প্রতারণা ও অর্থ আত্মসাতের বিচার দাবি করা হয়।

নালিতাবাড়ীর আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার শীর্ষক পাঠচক্র 

শেরপুরে প্রবাসী তরুণীর সাথে প্রতারণা ও মিথ্যা মামলার বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন

শেরপুরের নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে।

 

১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে

‘ পাহাড়ি জনপদের কিংবদন্তী আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ১৫৫তম আসরে শিক্ষক ছোট কাগজ কণ্ঠস্বর এর প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন উদীচী শিল্পীগোষ্ঠী নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি এডভোকেট সুধাংশু কালোয়ার ,বীর মুক্তিযোদ্ধা ,সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান ও সেকান্দার আলী তালুকদার এর কনিষ্ঠ পুত্র সাদরুল আহসান মাসুম। সভা সঞ্চালনা করেন সংস্কৃতিমান মানিক সাহা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী আমিনুল ইসলাম, শিক্ষক মনি গাঙ্গুলি, শঙ্করী পাঠক, শারমিন আক্তার, তাসমেরী, অমিত চক্রবর্তী, পুজা সরকার, সেতু আচার্য, সুজাতা প্রমুখ।

 

বক্তারা বলেন,সেকান্দার আলী তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।শিক্ষা শেষে প্রথমে রেলওয়েতে চাকরি পান,সরকারি চাকরিতে যোগদান না করে এলাকায় প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান তারাগঞ্জ উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন।তিনি প্রতিষ্ঠাকালীন সহকারী প্রধান শিক্ষক ছিলেন।এবং নিজের জমি দান করে স্কুল প্রতিষ্ঠা করেন।তাঁর জ্যেষ্ঠ পুত্র স্বাধীনতা পদক প্রাপ্ত শহীদ নাজমুল আহসান। বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ে শহীদ নাজমুল আহসান হল রয়েছে।সেকান্দার আলী তালুকদারদের জন্যই পিছিয়ে থাকা পাহাড়ি জনপদের মানুষ আলোর পথের দিশা পেয়েছে। দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন শিশু শিক্ষার্থীরা।

নালিতাবাড়ীতে এক হাজার কেজি সার জব্দ, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে প্রবাসী তরুণীর সাথে প্রতারণা ও মিথ্যা মামলার বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন

সরকারি নিয়ম ভঙ্গ করে অন্য উপজেলায় বিক্রির অভিযোগে

শেরপুরের নালিতাবাড়ীতে

এক হাজার কেজি টিএসপি ও এমওপি সার জব্দ করে প্রশাসনের নিকট হস্তান্তর করেছেন স্থানীয় জনতা।

 

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী উপজেলার বাইটকামারী হাজির বাজার এলাকায় এসব সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রয় করা হয়। পরে বিক্রয়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

 

এই ঘটনায় সাক্ষী প্রমাণের ভিত্তিতে সার বিক্রেতা ও পরিবেশক মেসার্স আজিম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ীতে স্বাস্থ্যসেবার উদ্দেশ্যে আহাম্মদ আলী তালুকদার কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

শেরপুরে প্রবাসী তরুণীর সাথে প্রতারণা ও মিথ্যা মামলার বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন

শেরপুরের নালিতাবাড়ীতে স্বাস্থ্য সেবা উন্নয়নের লক্ষ্যে আহাম্মদ আলী তালুকদার কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের সালেহাবাদ (কৃষ্ণপট্টি) গ্রামে স্বাস্থ্য সেবার জন্য ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নালিতাবাড়ী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক ও বিশেষ অতিথি হিসেবে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

 

ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

 

 

অত্র কমিউনিটি ক্লিনিকের (জমিদাতা) আলহাজ্ব আহাম্মদ আলীর সভাপতিত্বে ও ক্লিনিকের সহ-সভাপতি মোহাম্মদ সোহেল রানা মিঠুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

 

 

ক্লিনিক উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

×