| ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম:

নালিতাবাড়ীতে নিখোঁজ বিধবার মৃতদেহ উদ্ধার

নালিতাবাড়ীতে নিখোঁজ বিধবার মৃতদেহ উদ্ধার

নিখোঁজ থাকার ২ দিন পর শেরপুরের নালিতাবাড়ীতে হায়াতুন্নেছা (৫৫) নামের এক বিধবা মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

 

জানাগেছে, হায়াতুন্নেছা উপজেলার গাছগড়া গ্রামের মৃত সহিমদ্দিনের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।

 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানান, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন হায়াতুন্নেছা। প্রায় ৪ বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পরে আবার ফিরে আসতেন। তাই এবার বাড়ি থেকে বের হওয়ার পর পরিবারের সদস্যরা তেমন চিন্তা করেনি।

 

পুলিশ জানান, শনিবার সকালে হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখালের পানিতে ১ জনের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা এসে ওই বিধবার পরিচয় শনাক্ত করেন।

 

এব্যাপারে নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান সাংবাদিকদের জানান, এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আপত্তি না থাকায় অপমৃত্যুর মামলা হবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ীতে সরকারী বনায়নের গাছ চুরি বন্ধে মতবিনিময় সভা

নালিতাবাড়ীতে নিখোঁজ বিধবার মৃতদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে অংশীদারিত্বের ভিত্তিতে সরকারিভাবে রোপিত সামাজিক বনায়নের উডলট বাগান রক্ষা করতে অংশীদারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী আন্দারুপাড়া খলচান্দা গ্রামের জুলফিকার আলী ভুট্রোর বাড়ির উঠানে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এতে অংশীজন সংগঠনের সভাপতি মো. আয়নাল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম। এছাড়াও বক্তব্য রাখেন হাফেজ মো. আব্দুল্লাহ, সুরুজ্জামান, আয়নাল হক, ইমান আলী, বাসির মিয়া, ময়না ও বাদশা মিয়া প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি এক শ্রেণীর অসাধু মানুষ সামাজিক বনের গহীনে প্রবেশ করে বনায়নের গাছ ও ডালপালা কেটে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে। তাই চুরি ঠেকাতে বনায়নের পাহাড়া কার্যক্রম জোড়দার করতে হবে। এছাড়া বনায়নের গাছ চুরি বন্ধে বন বিভাগের পক্ষ থেকে সকল অংশীদারদের সতর্ক থাকতে নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী কেউ যদি বনের ভিতরে প্রবেশ করে অবৈধভাবে গাছ কিংবা ডালপালা কাটে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতে যদি কোন অংশীদার জড়িত থাকে তাকেও ছাড় দেওয়া হবে না। তা না হলে বাগানের গাছ যদি চুরি হয়ে যায়, তাহলে সরকার ও অংশীদার উভয় পক্ষই ক্ষতিগ্রস্থ হবে।

নালিতাবাড়ীর আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার শীর্ষক পাঠচক্র 

নালিতাবাড়ীতে নিখোঁজ বিধবার মৃতদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে।

 

১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে

‘ পাহাড়ি জনপদের কিংবদন্তী আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ১৫৫তম আসরে শিক্ষক ছোট কাগজ কণ্ঠস্বর এর প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন উদীচী শিল্পীগোষ্ঠী নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি এডভোকেট সুধাংশু কালোয়ার ,বীর মুক্তিযোদ্ধা ,সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান ও সেকান্দার আলী তালুকদার এর কনিষ্ঠ পুত্র সাদরুল আহসান মাসুম। সভা সঞ্চালনা করেন সংস্কৃতিমান মানিক সাহা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী আমিনুল ইসলাম, শিক্ষক মনি গাঙ্গুলি, শঙ্করী পাঠক, শারমিন আক্তার, তাসমেরী, অমিত চক্রবর্তী, পুজা সরকার, সেতু আচার্য, সুজাতা প্রমুখ।

 

বক্তারা বলেন,সেকান্দার আলী তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।শিক্ষা শেষে প্রথমে রেলওয়েতে চাকরি পান,সরকারি চাকরিতে যোগদান না করে এলাকায় প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান তারাগঞ্জ উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন।তিনি প্রতিষ্ঠাকালীন সহকারী প্রধান শিক্ষক ছিলেন।এবং নিজের জমি দান করে স্কুল প্রতিষ্ঠা করেন।তাঁর জ্যেষ্ঠ পুত্র স্বাধীনতা পদক প্রাপ্ত শহীদ নাজমুল আহসান। বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ে শহীদ নাজমুল আহসান হল রয়েছে।সেকান্দার আলী তালুকদারদের জন্যই পিছিয়ে থাকা পাহাড়ি জনপদের মানুষ আলোর পথের দিশা পেয়েছে। দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন শিশু শিক্ষার্থীরা।

নালিতাবাড়ীতে এক হাজার কেজি সার জব্দ, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে নিখোঁজ বিধবার মৃতদেহ উদ্ধার

সরকারি নিয়ম ভঙ্গ করে অন্য উপজেলায় বিক্রির অভিযোগে

শেরপুরের নালিতাবাড়ীতে

এক হাজার কেজি টিএসপি ও এমওপি সার জব্দ করে প্রশাসনের নিকট হস্তান্তর করেছেন স্থানীয় জনতা।

 

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী উপজেলার বাইটকামারী হাজির বাজার এলাকায় এসব সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রয় করা হয়। পরে বিক্রয়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

 

এই ঘটনায় সাক্ষী প্রমাণের ভিত্তিতে সার বিক্রেতা ও পরিবেশক মেসার্স আজিম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×