নালিতাবাড়ীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফাহিম চৌধুরীর গণসংযোগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার ফাহিম চৌধুরী পৃথক স্থানে নির্বাচনী পথসভা ও জনসংযোগ করেন।
শুক্রবার (২৪শে অক্টোবর) বিকেলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রয়াত হুইপ আলহাজ জাহেদ আলী চৌধুরীর কৃতি সন্তান ইন্জিনিয়ার ফাহিম চৌধুরী দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে নালিতাবাড়ী উপজেলার ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়নে ২০২৪ সালে জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের শহিদ মো: আসিফ মিয়ার কবর জিয়ারত করেন এবং বান্দের বাজার ও ঘাকপাড় বাজারে গণসংযোগ শেষে পথসভা করেন।
গণসংযোগ কালে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান লিটন, সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস আলী দেওয়ান, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন, শহর বিএনপি নেতা মানিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় নকলা ও নালিতাবাড়ী উপজেলা, শহর, ইউনিয়ন বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকগণ অংশগ্রহন করেন।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















