ধানের শীষে ভোট দিন, উন্নয়নের ধারায় ফিরবে ফুলবাড়ীয়া : অধ্যক্ষ সিরাজ
১৫১ ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা,উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদ ও শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, ধানের শীষ মানেই গণতন্ত্র, ধানের শীষ মানেই মানুষের অধিকার ও উন্নয়নের নিশ্চয়তা। এই প্রতীকে ভোট দিলে ফুলবাড়ীয়ায় আবারও উন্নয়নের জোয়ার ফিরবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ফুলবাড়ীয়া উপজেলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী গণমিছিল ও পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় মাঠজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম তার বক্তব্যে আরও বলেন, ফুলবাড়ীয়ার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানে পিছিয়ে পড়েছে এই জনপদ। ধানের শীষের প্রার্থী জয়ী হলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং একটি আধুনিক, উন্নত ফুলবাড়ীয়া গড়ে তোলা হবে।
তিনি তরুণ সমাজকে উদ্দেশ করে বলেন, এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সিদ্ধান্ত নেওয়ার সময়। আপনার একটি ভোটই পারে অন্যায়-অবিচারের অবসান ঘটাতে।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। স্থানীয়দের মধ্যে পরিবর্তন ও উন্নয়ন নিয়ে নতুন আশার সঞ্চার হতে দেখা যায়।বিশাল মিছিল নিয়ে গণমিছিলে উপস্থিত হন।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















