নালিতাবাড়ীর নন্নি বাজারে মাদক বিরোধী আলোচনা সভা
শেরপুরের নালিতাবাড়ীতে “মাদক নয়, সুস্থ সমাজ চাই” এই স্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার নন্নি বাজার গরুহাটিতে এই আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় মাদকবিরোধী কমিটি।
আলোচনা সভায় নন্নী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান।
নন্নি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,
নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন, সহ সভাপতি ও এমপির প্রতিনিধি ইসকেন্দার আলী, আবুল কালাম, মোফাচ্ছেল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মেম্বার, স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউল ইসলাম, রবিউল ইসলাম, ছাত্রদলের সভাপতি জাকারিয়া বাবু, অবসরপ্রাপ্ত শিক্ষক নেসার উদ্দিন
প্রমুখ।
সভায় বক্তারা- মাদকের কুফল ও এর ভয়াবহতা তুলে ধরে মাদক মুক্ত নন্নী ইউনিয়ন গড়ার ঘোষণা করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাবিবুর রহমান বলেন, আমি আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার নির্বাচিত হলে আমার ওয়ার্ডে মাদক মুক্ত করবো ইনশাল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকের ব্যাপারে কোন আপস নয়। মাদক বিরোধী কমিটিকে এ আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। মাদক ক্রয় বিক্রয় ও সেবনের সাথে জড়িতদের চিহ্নিত করে তথ্য দিন। আটকের পর পুলিশের হাতে তুলে দিন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে মাদক বিরোধী কমিটিকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

| ১৭ অক্টোবর ২০২৬














