বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শরণখোলায় নতুন ওসি মোঃ মারুফ হোসেনকে ইউএনও’র ফুলেল শুভেচ্ছা

জাকারিয়া হোসাইন, বাগেরহাট প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ১০:০৪ পিএম
শরণখোলায় নতুন ওসি মোঃ মারুফ হোসেনকে ইউএনও’র ফুলেল শুভেচ্ছা

বাগেরহাটের শরণখোলা থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মারুফ হোসেন। চলতি মাসেই দায়িত্ব নেওয়া এই কর্মকর্তাকে আজ ২৬ নভেম্বর রোজ বৃহস্পতিবার ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নিয়েছেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাশীষ বসাক। উল্লেখ্য, ইউএনও দেবাশীষ বসাকও চলতি মাসেই শরণখোলায় যোগদান করেছেন।

 

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এই সৌজন্য সাক্ষাতে দুই কর্মকর্তার মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় নতুন ওসি মোঃ মারুফ হোসেনকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান ইউএনও দেবাশীষ বসাক।

 

সাক্ষাৎকালে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসন ও পুলিশের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চলতি মাসে একই সময়ে দুজন গুরুত্বপূর্ণ দায়িত্বে আসায় শরণখোলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরু
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ৭:১৩ পিএম
শরণখোলায় নতুন ওসি মোঃ মারুফ হোসেনকে ইউএনও’র ফুলেল শুভেচ্ছা

বগুড়ার আদমদীঘির সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২ টায় কলেজ প্রাঙ্গণে চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, কামরুল হাসান মধু, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সহসভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, ওই কলেজের অধ্যক্ষ ছায়ফুল ইসলাম, সহকারী অধ্যাপক কেএম ময়নুল হাসান, ওবায়দুর রহমান, তোফায়েল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা, সাবেক কাউন্সিলর মমতাজুর রহমান, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, পৌর জাসাসের সভাপতি জামিউল হক, পৌর মহিলা দলের সভাপতি এইচএম মুক্তা, শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, শ্রমিক দল নেতা গল্টু, আলী, তাঁতীদলের সভাপতি জোবায়ের হোসেন জবা, যুবদল নেতা রিয়ন, তুফান, জুয়েল, কোয়েল, ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন, ছাত্রদল নেতা সোয়াইব হোসেন শিমুল, হযরত আলী, আব্দুল আজিজ আবিদ, মাহবুব হোসেন, মাসুম শাহরিয়ার, আপন কর্মকার, ফাহমিদ প্রমুখ।

 

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বগুড়ার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ ভবন নির্মাণ করা হচ্ছে। নতুন একাডেমিক ভবন নির্মিত হলে কলেজের শিক্ষার পরিবেশ ও পাঠদান কার্যক্রম আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

নালিতাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম
শরণখোলায় নতুন ওসি মোঃ মারুফ হোসেনকে ইউএনও’র ফুলেল শুভেচ্ছা

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সাইম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক।

 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ্ ইফরীত সাদিয়া লিসা, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা।

 

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেরপুরে ইউনিয়ন ভূমি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, নথিপত্র পুড়ে ছাই

ফজলুল করিম , স্টাফ রিপোর্টার , শেরপুর:
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম
শরণখোলায় নতুন ওসি মোঃ মারুফ হোসেনকে ইউএনও’র ফুলেল শুভেচ্ছা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ও হাতিবান্দা ইউনিয়নের ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কার্যালয়ের আসবাবপত্রসহ ভূমি সংক্রান্ত সকল কাগজপত্র পুড়ে ছাই হয়েছে। ইতোমধ্যেই জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অফিসটি ঘিরে রেখেছে। আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার ভোররাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে ওই ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে দুর্বৃত্তরা রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ের জানালার কাঁচ ভেঙ্গে আগুন ধরিয়ে দেয়। পরে আগুনের বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।

 

ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে দুর্বৃত্তরা ভূমি কার্যালয়টিতে আগুন দেয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে খবর পেয়ে শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।