| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন

ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে।এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

 

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট এ.এইচ.এম খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ ফয়সাল আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ এবং ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব দেওয়ান তৈমুর ইয়ার চৌধুরী।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমরা আপনাদের প্রতি সত্যিই আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা যাঁরা আজ ৬০, ৭০ কিংবা তারও বেশি বছর ধরে জীবন যাপন করছেন, আপনারা প্রত্যেকে এই সমাজ, এই দেশ এবং আমাদের ভবিষ্যতের জন্য কোনো না কোনোভাবে অবদান রেখে গেছেন। আপনারা আমাদের জীবনের দিশারি, আমাদের অনুপ্রেরণা। আপনাদের আশীর্বাদ ও দোয়া আমাদের পথচলার সবচেয়ে বড় শক্তি।

 

তিনি আরো বলেন, আমরা চাই, আপনারা সুস্থ, সুন্দর ও মর্যাদাপূর্ণভাবে জীবন কাটান। আর আমরা, নতুন প্রজন্ম হিসেবে, প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা যে সমাজ, যে দেশ গড়ে গেছেন, আমরা তা আরও সুন্দর, মানবিক ও সমৃদ্ধ করে গড়ে তুলব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা আপনাদের মতোই একদিন এই পৃথিবীকে ভালোবাসা, দায়িত্ববোধ ও সততার সঙ্গে রেখে যেতে পারি।

 

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, আমরা ছোটবেলা থেকে সমাজবিজ্ঞানে শিখেছি বাবা, মা, ভাই-বোনকে নিয়েই পরিবারের সংজ্ঞা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সমাজব্যবস্থা ও পারিবারিক কাঠামো ক্রমেই পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের ভেতরেও আমাদের একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, বাবা-মা কোনো ভাগাভাগির বিষয় নয়।

 

এক সন্তান বলবে, আমি বাবাকে রাখব, আরেকজন বলবে, আমি মাকে রাখব, এটা যেন কখনো না ঘটে। বাবা-মা আমাদের ভালোবাসা, দায়িত্ব ও শ্রদ্ধার কেন্দ্রবিন্দু, তাদের যত্ন নেওয়া আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আপনারা যারা আজ এখানে প্রবীণ হিসেবে উপস্থিত আছেন, আপনাদের জীবনই আমাদের শিক্ষা। কীভাবে পরিবার, ভালোবাসা ও মূল্যবোধকে আগলে রাখতে হয়, তা আমরা আপনাদের কাছ থেকেই শিখব।

 

দিনটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা পরিষদের প্রাঙ্গণে এসে শেষ হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবীণ নাগরিক, সমাজসেবক এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×