| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

সুন্দরবনের অভয়ারণ্য দখলকারী কুখ্যাত লিটন মাতুব্বরসহ ৪ জেলে বন বিভাগের হাতে আটক

সুন্দরবনের অভয়ারণ্য দখলকারী কুখ্যাত লিটন মাতুব্বরসহ ৪ জেলে বন বিভাগের হাতে আটক

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী কটকাসহ বিভিন্ন এলাকার অভয়ারণ্য ও খাল দখলকারীর মূল হোতা কুখ্যাত লিটন মাতুব্বর অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষদের হাতে ৪ জেলেসহ আটক হয়েছে । ১১ অক্টোবর সকালে নিষিদ্ধ অভয়ারণ্যের খাল থেকে মাছ ধরার সময় তাকে আটক করা হয়।

 

এসময় বনরক্ষীরা নৌকা তল্লাশি চালিয়ে জব্দ করেছে লক্ষাধিক টাকার গলদাসহ বিভিন্ন জাতের মাছ, দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে  মামলা করা হয়েছে বলে বন বিভাগ সূত্র জানিয়েছে।

 

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা জানতে পারে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার মূল হোতা লিটন মাতুব্বরসহ বেশ কয়েকজন জেলে সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের দুধরাজ খালে মাছ ধরছে এমন গোপন সংবাদে স্মার্ট টিম-১ এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা  শনিবার (১১ অক্টোবর) সকালে ওই এলাকায় অভিযান চালায়।

 

এই সময় বন রক্ষীরা অবৈধভাবে মাছ ধরারত অবস্থায় জেলে লিটন মাতুব্বরসহ ৪ জেলেকে আটক করেন। এ সময় জব্দ করা হয় লক্ষাধিক টাকা মূল্যের গলদা ও বিভিন্ন প্রজাতির  সাদা মাছ এবং দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা।

 

আটক জেলেরা  হলো শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা লিটন  মাতুব্বর (৫০), সোনাতলা গ্রামের তাইজুল হাওলাদার (২০), আব্দুল খালেক মৃধা (৬০), ও হামিদ হাওলাদার (৫০)।

 

তবে একটি সূত্র জানিয়েছে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দুর্ধর্ষ জেলেরা তাদের কাছে রাখা বিষের বোতল পানিতে ফেলে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইন একটি মামলার দায়ের করে আসামিদের  বাগেরহাট কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছে বনবিভাগ

 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলেও মৎস্য ব্যবসায়ী জানায় লিটন মাতুব্বর দীর্ঘদিন ধরে সুন্দরবনের ‌কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীদের ম্যানেজ করে নিষিদ্ধ  দুধরাজ খালে মাছ ধরে আসছে। গত ২১ জুলাই শরণখোলা রেঞ্জের স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে কচিখালি সাইট খাল থেকে লিটন মাতুব্বরের মালিকানাধীন ২৮টি চর জাল জব্দ করেন। কচিখালী  ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা মোটা অংকের বিনিময়ে গোন চুক্তিতে লিটন মাতুব্বর সহ বিভিন্ন জেলেদের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরার সুযোগ করে দিচ্ছে বলে নির্ভরযোগ্য ঐ সূত্রটি জানায়।

 

সুন্দরবন পূর্ব  বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, কচিখালীর নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরায় সময় আটক জেলে লিটন মাতুব্বরসহ চার জেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের বাগেরহাট আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

সুন্দরবনের অভয়ারণ্য দখলকারী কুখ্যাত লিটন মাতুব্বরসহ ৪ জেলে বন বিভাগের হাতে আটক

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

সুন্দরবনের অভয়ারণ্য দখলকারী কুখ্যাত লিটন মাতুব্বরসহ ৪ জেলে বন বিভাগের হাতে আটক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

সুন্দরবনের অভয়ারণ্য দখলকারী কুখ্যাত লিটন মাতুব্বরসহ ৪ জেলে বন বিভাগের হাতে আটক

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×