| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

নাগরিক সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিন -বিভাগীয় কমিশনার 

নাগরিক সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিন -বিভাগীয় কমিশনার 

পঞ্চাশ হাজারেরও বেশি দপ্তর সংস্থা ও প্রতিষ্ঠান নিয়ে তৈরি জাতীয় তথ্য বাতায়ন সরকারের একটি ব্যাপক জনবান্ধব উদ্যোগ। সরকারি দপ্তরের কোন শাখা কোন সেবা সরবরাহ করে, কোন সেবার জন্য কার কাছে যেতে হবে এসবকিছু মানুষ এখন ঘরে বসেই জানতে পারছে। চারিদিকে তথ্যের অবাধ প্রবাহ।

 

প্রত্যেকটি অফিসেই একটি করে সিটিজেন চার্টার টাঙানো থাকে, যাতে করে সাধারণ জনগণ সহজেই ধারণা পায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকাণ্ড এবং সেবা সম্পর্কে। এটা ওয়েবসাইটেও থাকে। নাগরিক সেবা কিভাবে আরো জনবান্ধব করা যায়, সে চেষ্টা করতে হবে। সরকারি দপ্তরের সকল সেবাকে জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে হবে। প্রতিনিয়ত জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইট হালনাগাদ করতে হবে।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় তথ্য বাতায়ন হালনাগাদকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তাহমিনা আক্তার।

 

এছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দিক, বিভাগের আওতাধীন চার জেলার এডিসি (শিক্ষা ও আইসিটি)সহ ময়মনসিংহের সকল বিভাগীয় কার্যালয়ের দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন।

 

শুরুতে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় তথ্য বাতায়নের সার্বিক বিষয় তুলে ধরা হয়। এসময় মুক্ত আলোচনায় প্রত্যেক অফিসে ‘ওয়েব এডমিন’ নিয়োগ বিষয়ে তাগিদ দেওয়া হয়। এছাড়াও সাইবার সিকিউরিটি এবং শক্তিশালী পাসওয়ার্ড সেট করা, সেবা সহজীকরণ বক্স ওয়েবসাইটের হোম পেইজে প্রদশর্ন, তথ্য হালনাগাদকরণের বিভিন্ন টেকনিক্যাল দিক বিশ্লেষণপূর্বক ভিন্ন ভিন্ন প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

 

সভাপতি বলেন, সবার জন্য তথ্য, সবার জন্য সেবা। সেবা নিতে এসে কোনো নাগরিক যাতে প্রতারণার শিকার না হয়, সে বিষয়ে সুদৃষ্টি দিতে হবে। নিয়মিত ওয়েবসাইট হালনাগাদ করতে হবে।

 

প্রধান অতিথি বলেন, সরকারের কোন দপ্তর কি ধরনের কার্যাবলী সম্পাদন করছে, ওয়েবসাইট হালনাগাদকরণের মাধ্যমে জনগণকে তা জানাতে হবে। সিটিজেন চার্টার, সেবা বক্স নিয়মিত মনিটরিং করতে হবে। ওয়েবসাইট হালনাগাদকরণে প্রত্যেক অফিসে কমপক্ষে দুইজনকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করতে হবে।

 

জনগণ যাতে প্রযুক্তির কল্যাণে শতভাগ সঠিক সেবা ও দিকনির্দেশনা সংশ্লিষ্ট অফিসের ওয়েবসাইটে পেয়ে যায়, সেজন্য সবাইকে সর্বোচ্চ সচেষ্ট হতে হবে। এজন্য নিয়মিত জাতীয় তথ্য বাতায়ন হালনাগাদ জরুরি।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

নাগরিক সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিন -বিভাগীয় কমিশনার 

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

নাগরিক সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিন -বিভাগীয় কমিশনার 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

নাগরিক সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিন -বিভাগীয় কমিশনার 

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×