ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মৌহাতলা নামাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে অসাবধানতা বশত বিদ্যুতের লাইন বন্ধ না করেই তার ধরতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার মৌহাতলা নামাপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলাম (মোল্লে) এর ছেলে।
স্থানীয়রা জানান, কামরুল খুব শান্ত স্বভাবের ছেলে ছিল, কারো সাথে ঝগড়া বিবাদ করতো না। কামরুলের বাবা একজন কাঠমিস্ত্রি। তার এই অকাল মৃত্যু আমাদের খুব কষ্ট দিচ্ছে। আল্লাহ যেন তাকে মাফ করেন।
এ ঘটনায় নিয়তের স্বজন রুবেল মিয়া জানান, কামরুল সকালে নিজেদের পারিবারিক পুকুরে মাছ ধরার কাজে সাবমারসিবল পাম্প বসান, হঠাৎ কারেন্ট চলে গেলে সেই তার গুছানোর কাজে হাত দেন, কিন্তু মেইন লাইন বন্ধ করতে ভুলে যান। সেই সময় সে গুরুতর ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়। প্রাথমিক ভাবে মৃত্যু হয়েছে কিনা বুঝতে না পারায় তাকে হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। প্রথমে স্থানীয় বাজার পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক পালস পরীক্ষা করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে বলেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্মরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬
















