| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

শেরপুরে অশ্লীল জারি গানের আসর নিয়ে প্রতিবাদ ! দুর্বৃত্তদের হামলায় এক ইমামসহ আহত -১০ : হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

শেরপুরে অশ্লীল জারি গানের আসর নিয়ে প্রতিবাদ ! দুর্বৃত্তদের হামলায় এক ইমামসহ আহত -১০ : হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ নয়াপাড়া গ্রামের স্থানীয় একটি জারি গানের মঞ্চ অশ্লীলতার অভিযোগ তুলে প্রতিবাদ করে স্থানীয় আলেম সমাজ আর এতে বিক্ষুব্ধ হয়ে জারি গানের আসরের নেতৃত্ব দেওয়া দুর্বৃত্তরা এ সময় হামলা চালিয়ে এক ইমাম সহ ১০ জনকে আহত করে।পরে এ ঘটনায় উত্তেজিত হয়ে তৌহিদী জনতার ব্যানারে শুক্রবার রাতেই জারি গানের মঞ্চ ভেঙে গুড়িয়ে দিয়েছে স্থানীয় আলেম সমাজ ও তৌহিদী জনতা।

আহতদের মধ্যে , মাওলানা শাহীন (৩০) মোখলেছুর রহমান (৩০) ফরিদুল (২২)

কে রাতেই শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

গত ১৭ অক্টোবর শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন আজ ১৮ অক্টোবর শনিবার স্থানীয় আলেম সমাজ চরমোচারিয়া বক্সীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে। পরে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবায়দুল আলম হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে আলেম সমাজ অবরোধ তুলে নেয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নলবাইদ এলাকার নয়াপাড়া গ্রামের জসিম, মমিন, রহিম মাস্টার, আকরাম ও লালমিয়া সহ কয়েক যুবক প্রায় ১ সপ্তাহ ধরে জারি অশ্লীল গানের আসর পরিচালনা করে আসছিলো।

 

স্থানীয় আলেম সমাজের বাধার মুখে তা বন্ধ হলেও পরে আবার তা তাদের চ্যালেঞ্জ করে শুক্রবার রাতে শুরু করায় আলেম সমাজ ক্ষিপ্ত হলে জারি গানের আয়োজকরা শুক্রবার রাতে হুজুরদের উপর হামলা চালায়। এতে কয়েক হুজুর আহত হন।

পরে আলেমসমাজ ও স্থানীয় জনতা মিলে শুক্রবার রাতে জারি গানের মঞ্চ পুড়িয়ে দেয় এবং আজ শনিবার সকালে সড়ক অবরোধ করে।

এ বিষয়ে আলেমদের পক্ষে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি যুবায়দুল আলম।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

শেরপুরে অশ্লীল জারি গানের আসর নিয়ে প্রতিবাদ ! দুর্বৃত্তদের হামলায় এক ইমামসহ আহত -১০ : হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শেরপুরে অশ্লীল জারি গানের আসর নিয়ে প্রতিবাদ ! দুর্বৃত্তদের হামলায় এক ইমামসহ আহত -১০ : হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

শেরপুরে অশ্লীল জারি গানের আসর নিয়ে প্রতিবাদ ! দুর্বৃত্তদের হামলায় এক ইমামসহ আহত -১০ : হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×