| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

শেরপুর-২ আসনে প্রচারনায় ব‍্যস্ত বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান 

শেরপুর-২ আসনে প্রচারনায় ব‍্যস্ত বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সরকারের এমন ঘোষণার পর থেকেই সারাদেশে বইছে নির্বাচনী আমেজ। শহর থেকে গ্রাম পর্যন্ত হাট-বাজারে শোভা পাচ্ছে পোস্টার, ব্যানার ও ফেস্টুন।

 

শেরপুর–২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান।

 

তিনি দিন-রাত মাঠ চষে বেড়াচ্ছেন, জনগণের দ্বারে-দ্বারে কুশল বিনিময়, মতবিনিময় করছেন জনআস্থা অর্জনের লক্ষ্যে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণও চালিয়ে যাচ্ছেন তিনি।

 

আবু সুফিয়ান বর্তমানে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তাঁর রাজনীতির শুরু। তৎকালীন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি এবং বর্তমানে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন আপোষহীন এই তরুণ নেতা। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়ে এক বছরেরও বেশি সময় কারাভোগ করেন সে। রিমান্ডে নির্যাতন সহ্য করেও দলের হাল ধরেন।

 

দলের তৃণমূল নেতাকর্মীরা বলেন, আবু সুফিয়ান একজন ত্যাগী, বিনয়ী ও ক্লিন ইমেজের নেতা, যিনি নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে রাজনীতি করেন। দল থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হলে শেরপুর–২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির সাংগঠনিক অবস্থান আরো শক্ত হবে।

 

গণসংযোগের ধারাবাহিকতায় শনিবার (২৫ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে আলোচনা সভা ও বিভিন্ন হাট-বাজারে লিফলেট বিতরণ করেন আবু সুফিয়ান।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির এমপি প্রার্থী আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান

সম্মানিত সদস্য, শেরপুর জেলা বিএনপি, সহ-সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

 

মরিচপুরান ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

 

গণসংযোগ কালে আবু সুফিয়ান বলেন, আমি দলের দুর্দিনে এলাকাবাসী ও নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি, থাকবো। আশাকরি দল আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

শেরপুর-২ আসনে প্রচারনায় ব‍্যস্ত বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান 

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শেরপুর-২ আসনে প্রচারনায় ব‍্যস্ত বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

শেরপুর-২ আসনে প্রচারনায় ব‍্যস্ত বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান 

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×