| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

ময়মনসিংহে অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় বাছাই সম্পন্ন : মাদকবিরোধী প্রীতি ম্যাচে ক্রীড়াপ্রেমীদের ঢল

ময়মনসিংহে অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় বাছাই সম্পন্ন : মাদকবিরোধী প্রীতি ম্যাচে ক্রীড়াপ্রেমীদের ঢল

ময়মনসিংহ জেলার ফুলপুর ও ফুলবাড়ীয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় বাছাই পর্ব। জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ২৩০ জন তরুণ ফুটবলার দুইটি ভেন্যুতে অংশ নেন এই বাছাইয়ে। প্রতিযোগিতার মধ্য দিয়ে বাছাই করা ৩০ জন প্রতিভাবান খেলোয়াড়কে পরবর্তী পর্যায়ের প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়।

 

বাছাই পর্ব শেষে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। খেলাটিকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

 

প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল আমিন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, মাদকমুক্ত প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, এই খেলায় তরুণদের সম্পৃক্ততা তাদের সঠিক পথে পরিচালিত করবে।

 

অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার মাধ্যমেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আমরা চাই ময়মনসিংহ থেকেই উঠে আসুক জাতীয় পর্যায়ের সেরা খেলোয়াড়রা।

 

প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত ৩০ জন খেলোয়াড়কে জেলা ক্রীড়া অফিসের তত্ত্বাবধানে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিতে হবে। এই প্রশিক্ষণ শেষে সেরা খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে ক্রীড়া পরিদপ্তর আয়োজিত ডেভেলপমেন্ট ও বিচ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

 

জেলা ক্রীড়া অফিসার আল আমিন জানান, আমরা জেলা থেকে প্রতিভাবান ফুটবলার তৈরি করতে চাই। যারা এই পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে, তারাই পরবর্তীতে জাতীয় পর্যায়ে সুযোগ পাবে।

 

দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে ফুলপুর ও ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে শত শত দর্শক মাঠে উপস্থিত হন। বাছাই ও প্রীতি ম্যাচ শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ক্রীড়াবিদ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সবশেষে আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে ক্রীড়ামুখী সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

ময়মনসিংহে অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় বাছাই সম্পন্ন : মাদকবিরোধী প্রীতি ম্যাচে ক্রীড়াপ্রেমীদের ঢল

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

ময়মনসিংহে অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় বাছাই সম্পন্ন : মাদকবিরোধী প্রীতি ম্যাচে ক্রীড়াপ্রেমীদের ঢল

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

ময়মনসিংহে অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় বাছাই সম্পন্ন : মাদকবিরোধী প্রীতি ম্যাচে ক্রীড়াপ্রেমীদের ঢল

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×