নালিতাবাড়ীতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির দূঃসময়ের কান্ডারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরীর বিশ্বস্ত নেতা নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, নালিতাবাড়ী উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমান আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিমের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) পৌর শহরের নিলাম পট্রি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় নালিতাবাড়ী উপজেলা, শহর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং যুবদলের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















