| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের নতুন সভাপতি ডাঃ সাইফুল ইসলাম

ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের নতুন সভাপতি ডাঃ সাইফুল ইসলাম

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবঃ প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম।

 

তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিমের অন্যতম সদস্য হিসেবে সারা দেশে পরিচিত একজন খ্যাতনামা চিকিৎসক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব।

 

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত পত্রে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত হয়।

 

 

ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)এর প্রতিশ্রুতি নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম বলেন,ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ ময়মনসিংহ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমি চাই এই কলেজে শিক্ষার মান আরও উন্নত হোক, শিক্ষার্থীরা যেন সুশিক্ষায় গড়ে ওঠে এবং ফলাফলেও ধারাবাহিক উৎকর্ষ বজায় থাকে। শিক্ষকদের সহযোগিতা নিয়ে কলেজকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করব।

 

 

তিনি আরও বলেন,শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের বিষয় নয়, এটি নৈতিকতা, মানবতা ও দায়িত্ববোধের বিকাশ ঘটায়। তাই শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতেই হবে।

 

ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য আজাহারুল আলম রিপন বলেন,

 

আমরা অত্যন্ত আনন্দিত যে, ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের সভাপতি হয়েছেন একজন শিক্ষানুরাগী ও নৈতিক ব্যক্তিত্ব। ডাঃ সাইফুল ইসলামের নেতৃত্বে কলেজ নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি। তার মতো অভিজ্ঞ ব্যক্তির নেতৃত্বে শিক্ষা, শৃঙ্খলা ও উন্নয়ন এক নতুন দিগন্ত পাবে।

 

 

ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজে নতুন যুগের সূচনা স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও নতুন সভাপতির দায়িত্ব গ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই আশা করছেন, তার নেতৃত্বে কলেজে শিক্ষার পরিবেশ, প্রশাসনিক দক্ষতা এবং ফলাফলের মান আরও উন্নত হবে।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের নতুন সভাপতি ডাঃ সাইফুল ইসলাম

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের নতুন সভাপতি ডাঃ সাইফুল ইসলাম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের নতুন সভাপতি ডাঃ সাইফুল ইসলাম

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×