শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন পেলেন ফাহিম চৌধুরী
আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
এতে মনোনয়ন পেয়েছেন মরহুম হুইপ আলহাজ জাহেদ আলী চৌধুরীর ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ঘোষণা করেন।
বিএনপির মনোনয়ন ঘোষণা দেওয়ার পর থেকে নেতাকর্মীদের ভিতরে একটি উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও
জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান লিটন এবং নালিতাবাড়ীর সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি বলেন, “আমরা অত্যন্ত খুশি ও আনন্দিত। ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে প্রার্থী ঘোষণা করায় তৃণমূলের প্রত্যাশা পূরণ হয়েছে। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থী ও ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান।
বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরী এসাংবাদিককে জানান, কেন্দ্র ঘোষিত মনোনয়নে আমাকে শেরপুর-২ আসন থেকে মনোনিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহ্ র প্রতি শুকরিয়া আলহামদুলিল্লাহ্। আমি বিএনপির নেতাকর্মীসহ এলাকার ভোটারদের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

| ২ নভেম্বর ২০২৬









