| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

শেরপুরের দুই আসনে বিএনপি মহাসচিবের ডাক পেলেন ইলিয়াস-মাসুদ

শেরপুরের দুই আসনে বিএনপি মহাসচিবের ডাক পেলেন ইলিয়াস-মাসুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের দুটি আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন তালিকা থেকে বাদ পড়া দুই প্রার্থী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ডাক পেয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বিএনপি’র গুলশান কার্যালয়ে তাদের সাথে বৈঠক করে পুনর্বিবেচনার বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল। এরা হলেন- শেরপুর-১ আসন থেকে জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ ও শেরপুর-২ আসনে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকা প্রবাসী ইলিয়াস খান।

এদিন মনোনয়ন পুনর্বিবেচনায় থাকা ময়মনসিংহ বিভাগের সবক’টি আসন থেকে বিবেচনাধীন প্রার্থীদের আহবান করা হয় বলে সূত্র নিশ্চিত করেছে। এসময় মনোনয়ন পুনর্বিবেচনা করা হবে কি না তা নিশ্চিত করে বলা যায়নি। তবে মহাসচিবের সাথে সাক্ষাৎকারে প্রার্থীরা বেশ উজ্জীবিত হয়েছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন।

নির্ভরযোগ্য একাধিক সূত্র অনুযায়ী সারাদেশের বেশকিছু আসনে বিএনপি’র মনোনয়ন পুনর্বিবেচনা হতে পারে বলে আভাস পাওয়া যাচেছ। তবে শেষ পর্যন্ত কোন কোন আসনে পরিবর্তন আসবে এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

অবশ্য বৃহস্পতিবার কেন্দ্রে ডাক পাওয়া প্রার্থীরা মনে করছেন, এ আহবান মনোনয়ন পুনর্বিবেচনা তথা পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

এর আগে ২ নভেম্বর শেরপুর-১ আসন থেকে ২০১৮ সালে নির্বাচনে অংশ নেওয়া বর্তমান জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর-২ আসনে ২০১৮ সালে নির্বাচনে অংশ নেওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত হন। তাদের মনোনয়ন ঘোষণার পর থেকেই এ দুটি আসনে বিএনপি’র একটি বড় অংশ বিক্ষোভ প্রদর্শন করে মনোনয়ন পুনর্বিবেচনার কথা তুলে ধরেন।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

শেরপুরের দুই আসনে বিএনপি মহাসচিবের ডাক পেলেন ইলিয়াস-মাসুদ

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শেরপুরের দুই আসনে বিএনপি মহাসচিবের ডাক পেলেন ইলিয়াস-মাসুদ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

শেরপুরের দুই আসনে বিএনপি মহাসচিবের ডাক পেলেন ইলিয়াস-মাসুদ

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×