| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

উন্নত জাতি গড়তে শিক্ষার মান উন্নয়ন জরুরি: ডা.এ বি এম ওবায়দুল ইসলাম

উন্নত জাতি গড়তে শিক্ষার মান উন্নয়ন জরুরি: ডা.এ বি এম ওবায়দুল ইসলাম

উন্নত জাতি গড়তে শিক্ষার মান উন্নয়ন জরুরি। গত ১৭ বছরে গুনগত শিক্ষা ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবি এম ওবায়দুল ইসলাম।

 

শনিবার (২২ নভেম্বর) বাগেরহাটের মোরেলগঞ্জে রওশন আরা স্মৃতি মহিলা মহাবিদ্যালয় মাঠে শিক্ষকদের অংশ গ্রহনে অনুষ্ঠিত ‘শিক্ষার মানোন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কর্মমুখী শিক্ষা নিশ্চিত হবে, দেশ উন্নত হবে।

 

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন আরবি ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যাঞ্চেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর শামীম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সবেক ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন রওশন আরা স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ।

 

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মো. মেহেদী হাসান ইয়াদ, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু, সেতারা আব্বাস টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, শিক্ষক সমিতির নেতা লুৎফর রহমান তালুকদার, প্রধান শিক্ষক হারুন অর রশিদ, শফিকুল ইসলাম, মাসুম জাকারিয়া, মল্লিক জাকির হোসেন, প্রধান শিক্ষক মো. মাসুম জাকারিয়া ও জান্নাতুল ফেরদৌসী।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

উন্নত জাতি গড়তে শিক্ষার মান উন্নয়ন জরুরি: ডা.এ বি এম ওবায়দুল ইসলাম

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

উন্নত জাতি গড়তে শিক্ষার মান উন্নয়ন জরুরি: ডা.এ বি এম ওবায়দুল ইসলাম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

উন্নত জাতি গড়তে শিক্ষার মান উন্নয়ন জরুরি: ডা.এ বি এম ওবায়দুল ইসলাম

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×