| ১ নভেম্বর ২০২৬
শিরোনাম:

৬৪ জেলায় এসপি নিয়োগ ইস্যুতে প্রতিবাদ সমাবেশ

৬৪ জেলায় এসপি নিয়োগ ইস্যুতে প্রতিবাদ সমাবেশ

৬৪ জেলায় একযোগে পুলিশ সুপার (এসপি) নিয়োগে স্বচ্ছতা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পূর্বঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নওগাঁ।

“৬৪ জেলায় এসপি নিয়োগে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনাস্থা” এবং “প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন” সংক্রান্ত ব্যানারে এই প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনের নেতারা বলেন, সরকার এসপি নিয়োগের ক্ষেত্রে যে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধাভিত্তিক প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং দলীয় প্রভাব, ব্যক্তিগত পছন্দ ও রাজনৈতিক চাপের অভিযোগে নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে।

বক্তারা দাবি করেন, এসপি নিয়োগে সরকারের ঘোষিত নীতিমালা মানা হয়নি, প্রশাসনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, এতে পুলিশের পেশাদারিত্ব ও জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে পাঠানোর জন্য একটি স্মারকলিপি প্রদর্শন করা হয় এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট পৌঁছানোর জন্য জেলা প্রশাসকের নিকট স্মারকলী প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এসপি নিয়োগের ক্ষেত্রে আগে সরকার যে চারটি প্রতিশ্রুতি দিয়েছিল: ১. নীতিমালা অনুযায়ী নিয়োগ, ২. যোগ্যতা, অভিজ্ঞতা ও সততার ভিত্তিতে নির্বাচন, ৩. রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন, ৪. স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া। এসব প্রতিশ্রুতি বাস্তবে মানা হয়নি বলে অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে এবং এটি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচনকেও প্রভাবিত করতে পারে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়। ১. ৬৪ জেলার এসপি নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে পুনর্মূল্যায়ন করতে হবে। ২. যোগ্যতা, অভিজ্ঞতা ও নিরপেক্ষতার ভিত্তিতে নতুন করে নিয়োগ নিশ্চিত করতে হবে। ৩. ভবিষ্যতে প্রশাসনিক নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

প্রতিবাদ সমাবেশে নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা হাতের প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, যদি দ্রুত সময়ের মধ্যে এসপি নিয়োগ ইস্যুতে সরকারের পক্ষ থেকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত না আসে, তাহলে সারাদেশে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

যুব সংগঠক হিসেবে জনসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলো সবুজ বাংলার নির্বাহী পরিচালক আব্দুল আলীম

৬৪ জেলায় এসপি নিয়োগ ইস্যুতে প্রতিবাদ সমাবেশ

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, বেকার যুবকদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম।

রবিবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

খন্দকার আব্দুল আলীমের নেতৃত্বে কলসপাড় ইউনিয়নে শতভাগ স্যানিটেশন কভারেজ অর্জনে ভূমিকা রাখা, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের স্বাবলম্বী করে তোলা এবং এতিম, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

এছাড়া ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনার ক্ষেত্রেও সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সাঈম,

নয়াবিল ইউপি চেয়ারম্যান

মিজানুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনারুল কবিরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকার প্রশংসা করেন।

জাতীয় যুব দিবসে এ সম্মাননা অর্জন করায় খন্দকার আব্দুল আলীমের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আছিম আইডিয়াল হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী জিল্লুর রহমান দিদার

৬৪ জেলায় এসপি নিয়োগ ইস্যুতে প্রতিবাদ সমাবেশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী আছিম আইডিয়াল হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মোঃ জিল্লুর রহমান দিদার। গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে তাঁকে এ পদে মনোনয়ন দেওয়া হয়।

তাঁর এই মনোনয়নের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও সার্বিক উন্নয়ন নিয়ে স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

জানা যায়, ছাত্রজীবন থেকেই জিল্লুর রহমান দিদার বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহ সমিতি, বিভাগীয় সমিতি ও ছাত্রকল্যাণমূলক বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও সামাজিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল।

দীর্ঘদিনের সামাজিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখার প্রত্যাশা করছেন তিনি।

একাধিক শিক্ষা অনুরাগীরা বলেন,

জিল্লুর রহমান দিদার একজন শিক্ষানুরাগী ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত মানুষ। তাঁর মতো একজন ব্যক্তিকে আছিম আইডিয়াল হাই স্কুলের দায়িত্ব দেওয়ায় আমরা আনন্দিত। আমরা আশা করি, তাঁর উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে।

সভাপতির দায়িত্ব পাওয়ার পর মোঃ জিল্লুর রহমান দিদার বলেন,আছিম আইডিয়াল হাই স্কুল আমার কাছে অত্যন্ত আপন একটি প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করা, শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।

এদিকে স্থানীয় একাধিক গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগী তাঁর এই মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, জিল্লুর রহমান দিদারকে এ দায়িত্ব দেওয়ায় তাঁরা আনন্দিত। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধিতে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে বলে তাঁদের প্রত্যাশা।

তাঁরা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর জন্য প্রয়োজন সুশাসন, প্রশাসনিক স্বচ্ছতা, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান এবং অভিভাবকদের সঙ্গে কার্যকর সমন্বয়।

স্থানীয়দের প্রত্যাশা, ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে শিক্ষার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোঃ জিল্লুর রহমান দিদার তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। তাঁর উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টায় আছিম আইডিয়াল হাই স্কুল শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে।

×