| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সু-স্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সু-স্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সু-স্বাস্থ্য কামনা করে রাজধানীর মিরপুরে দোয়া মাহফিল আয়োজন করে, জিএইচড্যাব ও হোমিও জাতীয় ঐক্য জোট। প্রধান অতিথি ছিলেন, শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা ১৫ আসনের বিএনপি ও ধানের শীষের মনোনীত পদপ্রার্থী।

 

গত ২৯ নভেম্বর ২০২৫ ইং শনিবার বিকাল ৪ টায় রাজধানীর মিরপুর ১০ সেনপাড়া বয়েজ ক্লাবে জিএইচড্যাব ও হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী আপোষহীন নেত্রী, বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সু-স্বাস্থ্য কামনায় করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিলে ডা. শাহজালাল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৫ আসনে বিএনপির ও ধানের শীষের মনোনীত পদপ্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে মিল্টন বলেন, দেশনেত্রী ‘বেগম খালেদা জিয়া একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ছিলেন।

 

দেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে মানুষের কাছে তাঁর আত্মার সঙ্গে সম্পর্ক। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়।

 

বেগম খালেদ জিয়ার আমরা সুস্থতার জন্য আজকের আমাদের দোয়ার আয়োজন আল্লাহ যেন উনাকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করেন এবং পুনরায় আমাদের মাঝে ফিরিয়ে দেন। দোয়া মাহফিলে দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি এবং সব বাংলাদেশের মানুষের কল্যাণ কামনা করে দোয়া চাওয়া হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আরিফূর রহমান মোল্লা, ডা :কাসেমূর রহমান

ডাঃ এনামূল হক, ডা কাজী মাহবুবুর সেলিম, ডা সামস

ডাঃ কবির, ডাঃ আবুল হাসনাত আমিন, ডাঃ আল হাসান মোবারক (সদস্য সচিব, হোমিওপ্যাথিক ঐক্য জোট) ডাঃ মাহবুবুর রহমান, ডাঃ শাহ মোঃ আলী সফি

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা নোমান, রুমি,আবদূল্যাহ, রাকিব, অমিত এবং

হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ গুলো থেকে আগত ছাত্রদলের নেত্রীবৃন্দ এবং জিএইচড্যাব ও হোমিওপ্যাথিক ঐক্য জোটে নেতাকর্মীগণ।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সু-স্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সু-স্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সু-স্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×