মুক্তাগাছায় ইউনিয়ন যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
ময়মনসিংহের মুক্তাগাছায় ৮নং ইউনিয়ন যুবদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ৮নং দাওগাঁও খাসের মোড় ইউনিয়ন কার্যালয় অফিস কক্ষে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং দাওগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মাস্টার।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিল সঞ্চালনায় ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রমজান আলী আকন্দ।
আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক- শহিদুল ইসলাম দুলাল, মোফাজ্জল হোসেন মোফা, সাবেক সাংগঠনিক সম্পাদক- সাইফুল মালেক শাহীন, শফিকুল ইসলাম আকন্দ মাস্টার, বিল্লাল হোসেন মাস্টার, ৮নং দাওগাঁও ইউনিয়ন যুবদল পদপ্রার্থী, নাসির উদ্দীন মেম্বার, ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডি এম আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, কাজী নজরুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক- আলামিন হোসাইন প্রমুখ।
এর আগে নেতারা নিজ নিজ জায়গা থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
হাফেজ মাওলানা দেলওয়ার হোসাইন এর পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বাদ মাগরিব বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাতে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা অংশ গ্রহণ করেন।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬


















