| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

এনসিপির প্রার্থী মনিরা শারমিনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

এনসিপির প্রার্থী মনিরা শারমিনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

Oplus_131072

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর নওগাঁ-৫ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

 

 

বক্তব্যে মনিরা শারমিন বলেন, তিনি মনোনয়ন পাওয়ার সময় জানতেন না যে এনসিপি জামায়াতের সঙ্গে ৩০টি আসনে সমঝোতায় যাচ্ছে। তাঁর ভাষায়, দলটি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলে তিনি ধারণা করেছিলেন। পরবর্তীতে দলের অবস্থান পরিবর্তন হওয়ায় তিনি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

 

 

মনিরা শারমিন বলেন, তিনি এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করেন এবং দলের প্রতি তাঁর কমিটমেন্ট অটুট আছে। তবে এই মুহূর্তে দলের প্রতি কমিটমেন্টের চেয়ে গণ-অভ্যুত্থান ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতাকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানান।

 

 

বক্তব্যে তিনি উল্লেখ করেন, নির্বাচনের প্রস্তুতিতে তিনি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অনুদান গ্রহণ করেছিলেন। যারা এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান বিবেচনায় অনুদান দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। কেউ অনুদান ফেরত চাইলে, একজন হলেও তিনি সেই অর্থ বিকাশের মাধ্যমে দ্রুত ফেরত দেবেন বলেও জানান।

 

 

তিনি আরও বলেন, ক্ষমতার রাজনীতি বা আসন ভাগাভাগির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। নতুন রাজনীতির বয়ান নিয়ে তিনি জনগণের কথা বলতে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

 

দল থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে মনিরা শারমিন লিখেছেন,এনসিপি কারো একার সম্পত্তি নয় এবং তিনি আজ পর্যন্ত এমন কোনো কাজ করেননি যাতে দল বিতর্কিত হয়। তবে নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে রাজনীতি করতে চান না বলেও তিনি স্পষ্ট করেন। পোস্টের শেষে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

এনসিপির প্রার্থী মনিরা শারমিনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

এনসিপির প্রার্থী মনিরা শারমিনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

এনসিপির প্রার্থী মনিরা শারমিনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×