ফুলবাড়ীয়ার সাংবাদিক সাইফুলের পিতাসহ প্রবীণদের খোঁজখবর নিলেন নির্দলীয় প্রার্থী জসিম উদ্দিন
১৫১ ময়মনসিংহ -৬ (ফুলবাড়ীয়া) আসনের নির্দলীয় প্রার্থী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন শীতের দিনে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আসর নামাজ আদায় শেষে তিনি ফুলবাড়ীয়া হাসপাতাল রোডে অবস্থিত তরফদার বাড়ী জামে মসজিদ থেকে বের হয়ে সাংবাদিক সাইফুল ইসলাম তরফদারের পিতাসহ এলাকার বয়স্ক ও সম্মানিত ব্যক্তিদের পাশে দাঁড়ান।
আসর নামাজ শেষে অধ্যাপক জসিম উদ্দিন প্রবীণদের কুশল বিনিময় করেন, তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শীতকালীন কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন। দীর্ঘ সময় ধরে তিনি বয়স্কদের সঙ্গে কথা বলেন, স্মৃতিচারণ করেন শৈশবের দিনগুলোর।
অধ্যাপক জসিম উদ্দিন বলেন,এই এলাকার প্রতিটি মানুষ আমার খুব আপন। অনেকেই আমার বন্ধু। এই রাস্তা দিয়েই আমি শিশুকাল থেকে আজ পর্যন্ত চলাফেরা করেছি। আসা যাওয়ার পথে সবার সঙ্গে দেখা হতো। বিভিন্ন জায়গায় বেশি চলাফেরা করার কারণে অনেক দিন এলাকার বয়স্কদের সঙ্গে কথা বলা হয়নি। আজ শীতের দিনে হঠাৎ মনে হলো আমার বন্ধুবান্ধব, এলাকার মানুষগুলো কেমন আছে, একটু খোঁজ নিয়ে আসি।
তার এই আন্তরিক উপস্থিতিতে বয়স্ক ব্যক্তিদের চোখে মুখে দেখা যায় প্রশান্তি ও আনন্দ। অনেকেই বলেন, রাজনীতির ব্যস্ততার মাঝেও এভাবে মানুষের খোঁজ নেওয়া সত্যিই প্রশংসনীয়।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরব্বি ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন পৌরসভার কৃতি সন্তান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক জি এস মোঃ কবীর হোসেন,সমাজ সেকব হুমায়ুন কবির,ডাঃ আঃ কাদের,আব্দুল কদ্দুস শিকদার,সুরুজ্জামান,সাংবাদিক শফিকুল ইসলাম,দুদু মন্ডল। তারা অধ্যাপক জসিম উদ্দিনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং তার দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
স্থানীয়দের মতে, এই ধরনের মানবিক আচরণই একজন জনপ্রতিনিধিকে মানুষের আরও কাছাকাছি নিয়ে যায়।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















