কম্বল নিয়ে এতিমদের ধারে ধারে ফুলবাড়ীয়ার ইউএনও
ময়মনসিংহের ফুলবাড়ীয়ার বিভিন্ন এতিমখানায় কম্বল বিতরণ করেছেন ইউএনও আরিফুল ইসলাম।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপজেলার ভবানীপুর ও এনায়েতপুর ইউনিয়নের ৮টি প্রতিষ্ঠানে এতিম ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
এতিমখানা মাদ্রাসা ও অসহায়দের মাঝে গিয়ে নিজ হাতে এতিম ও দুস্থ এতিমদের হাতে কম্বল তুলে দেন। এ সময় শীতে কষ্ট পাওয়া শিক্ষার্থীদের খোঁজখবরও নেন তিনি।
এর আগেও তিনি উপজেলার বিভিন্ন এতিমখানায় ছুটে যান, তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবনে সরকারি ছুটি উপেক্ষা করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এই বিষয়ে তিনি জানান, চারদিকে প্রচন্ড ঠান্ডা পড়েছে তাই বন্ধের দিনেও এতিম ও দুঃস্থদের কথা মনে করে কম্বল বিতরণের উদ্দেশ্যে বেরিয়ে যাই। আমার দুই ছেলেও আমার সাথে বেরোবে। ওদের মধ্যেও মানবিকতা জাগ্রত হোক এই বিবেচনায় সাথে নেওয়ার চেষ্টা করি। এই ধারাবাহিকতায় উপজেলার
কুশমাইল, আছিম পাটুলী, বালিয়ান, পৌরসভার বিভিন্ন এতিম ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ শেষ হয়েছে। বাকী ইউনিয়নেও এ ধরনের পরিদর্শন কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
শীতের সময় সবচেয়ে বেশি কষ্ট পায় এতিম ও দুঃস্থ মানুষেরা। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।
কম্বল পেয়ে দুঃস্থ ও এতিম শিশুরা আনন্দ প্রকাশ করে এবং ইউএনও আরিফুল ইসলাম এর প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য তিনি শহরের বিভিন্ন ছিন্নমূল মানুষের মাঝেও কম্বল বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬


















