ফুলবাড়ীয়াকে ক্লিন উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: নবনির্বাচিত এমপি কামরুল হাসান মিলন
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে নবনির্বাচিত এমপি কামরুল হাসান মিলন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ফুলবাড়ীয়া বাজারের পৌর এলাকায় তিনি এই পরিচ্ছন্নতা অভিযান করেন। এ সময় তার সঙ্গে যুক্ত হন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীসহ অনেকে।
পরিচ্ছন্নতা অভিযান কালে কামরুল হাসান মিলন বলেন, ফুলবাড়ীয়ার প্রত্যন্ত অঞ্চলসহ পুরো ফুলবাড়ীয়াকে পরিচ্ছন্ন রাখবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব। পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান কালে তিনি দোকানদার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ময়লাগুলো নির্দিষ্ট স্থানে রাখবেন, এবং যার যার দোকানের সামনের অংশ পরিষ্কার রাখবেন। পৌরবাসীদের উদ্দেশ্যে বলেন, পুরো পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের হাতে। পরিষ্কার পরিচ্ছন্নতা নাগরিক অধিকার। আপনারা এই পরিচ্ছন্নতা ফুলবাড়ীয়ার মানুষ কে দিবেন। তিনি আরও বলেন, আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুধু লোক দেখানো অভিযান নয়, আমরা আজ পরিষ্কার করছি, আবারও যদি ময়লা হয় প্রয়োজনে নেমে পড়বো। স্বেচ্ছাসেবার মাধ্যমে আমাদের কর্মী ভাইয়েরা সহ সকলকেই উদ্বুদ্ধ করতে চাই, আমরা নিজেরা পরিচ্ছন্ন থাকি, ফুলবাড়ীয়াকে পরিচ্ছন্ন রাখি। বক্তব্যের একপর্যায়ে তিনি যানজট নিরেশনে কথা উল্লেখ করে বলেন, ব্যবসায়ী ভাইয়েরা আমি এই ইদের আগেই আপনাদের সাথে আলোচনায় বসবো। এই ফুলবাড়ীয়ায় কোন চাঁদাবাজি অনিয়ম চলবে না।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















