| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের সাথে বনদস্যুদের বন্দুক যুদ্ধ: উদ্ধার জিম্মী ৪ জেলে ও বন্দুকসহ ট্রলার জব্দ

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের সাথে বনদস্যুদের বন্দুক যুদ্ধ: উদ্ধার জিম্মী ৪ জেলে ও বন্দুকসহ ট্রলার জব্দ

সুন্দরবন শেলার চরে ট্রলারে তল্লাশী করে দস্যুদের ফেলে যাওয়া একটি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ, ৪টি ওয়াকিটকি জব্দসহ ট্রলারে শিকলবন্দী অবস্থায় জিম্মী থাকা ৪ জেলেকে উদ্ধার করেন বন বিভাগ। উদ্ধার হওয়া জেলেরা হলেন, হাসান (৩০) মাসুম (২৫) বাড়ী শরণখোলার রাজাপুর ও সোনাতলা এবং ইরাক শেখ (২৮), ও নাছিম (২৫)। এদের খুলনার বটিয়াঘাটা এলাকায়।

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের সাথে বনদস্যু শরীফ বাহিনীর বন্দুক যুদ্ধ হয়েছে। যুদ্ধে পরাস্ত দস্যুরা তাদের ট্রলার ফেলে সুন্দরবনের মধ্যে পালিয়ে গেছে। উদ্ধার হয়েছে কার্তুজসহ একটি বন্দুক, চারটি ওয়াকিটকি এবং জিম্মী থাকা ৪ জেলে। বুধবার সকাল ১০টার দিকে সুন্দরবনের শেলারচর এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম জানান, বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে শেলারচর ফরেষ্ট টহল ফাঁড়ি ও স্মার্ট টীমের বনরক্ষীরা সুন্দরবনে যৌথ টহলের সময় শেলারচর টহল ফাঁড়ির সিডেরটেক বন এলাকার নদীতে একটি ট্রলার দেখতে পেয়ে সেটিকে থামাতে বলে। ট্রলারটি না থামিয়ে ট্রলারে থাকা বনদস্যু শরীফ বাহিনীর দস্যুরা বনরক্ষীদের প্রতি গুলি বর্ষণ শুরু করে। এ সময় বনরক্ষীরা দস্যুদের প্রতি পাল্টা গুলি চালায়। উভয় পক্ষে গুলি বিনিময়ের এক পর্যায়ে সুন্দরবনের পাড়ে ট্রলার ভিড়িয়ে দস্যুরা লাফিয়ে পড়ে দৌড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বনরক্ষীর উদ্ধারকৃত জেলে ও দস্যুদের ট্রলার শেলারচর টহল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বনরক্ষীরা সাত রাউন্ড গুলি করেছে বলে এসিএফ জানিয়েছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী সুন্দরবনে বনদস্যুদের সাথে বনরক্ষীদের বন্দুক যুদ্ধের ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল সিঙেরটেক বনাঞ্চলে দস্যুদের ধরতে বনরক্ষীরা তল্লাশী অভিযান শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ডিএফও জানিয়েছেন।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের সাথে বনদস্যুদের বন্দুক যুদ্ধ: উদ্ধার জিম্মী ৪ জেলে ও বন্দুকসহ ট্রলার জব্দ

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের সাথে বনদস্যুদের বন্দুক যুদ্ধ: উদ্ধার জিম্মী ৪ জেলে ও বন্দুকসহ ট্রলার জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের সাথে বনদস্যুদের বন্দুক যুদ্ধ: উদ্ধার জিম্মী ৪ জেলে ও বন্দুকসহ ট্রলার জব্দ

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×