| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

নওগাঁয় পুলিশের রেপিড অ্যাকশন: দুই দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার, এসপির সামাজিক প্রতিরোধের আহ্বান

নওগাঁয় পুলিশের রেপিড অ্যাকশন: দুই দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার, এসপির সামাজিক প্রতিরোধের আহ্বান

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নওগাঁয় দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত টাকাসহ দুই কুখ্যাত ও দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় চালানো এক ঝটিকা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলো— নওগাঁ শহরের শেখপুরা প্রেমতলী ব্রীজ ভরিয়া পাড়া এলাকার মোঃ মানিকের ছেলে মোঃ রায়হান (২১) এবং জনকল্যাণ শিশুপার্ক এলাকার মৃত মোশাররফ খলিফার ছেলে মোঃ লিটন (৩৫)।

​টাকা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, বাধা দেওয়ায় এলোপাতাড়ি কোপ পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মে ২০২৬ তারিখ রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ শহরের গোস্তহাটি মোড় সংলগ্ন জনকল্যাণ স্কুল মাঠের পেছনের একটি ধানক্ষেতের পাশে গরু আনতে যান চকদেবপাড়া এলাকার মৃত আঃ জলিলের ছেলে মোহন হোসেন (২৬)। এ সময় ওত পেতে থাকা তিন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী ধারালো চাকু উঁচিয়ে তাকে ভয় দেখায় এবং টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

​মোহন এতে বাধা দিলে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত ও জখম করতে শুরু করে। মোহনের চিৎকারে তার বন্ধু নুর ইসলাম (২৫) তাকে বাঁচাতে এগিয়ে এলে দুষ্কৃতকারীরা তাকেও গুরুতর জখম করে এবং নগদ ৫,০০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

​পুলিশের বিরামহীন অভিযান ও গ্রেফতার নৃশংস এই ছিনতাইয়ের ঘটনার সংবাদ পাওয়ার পরপরই নড়েচড়ে বসে জেলা পুলিশ প্রশাসন। নওগাঁর পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই শাহীন মিয়া, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাঠে নামেন।

​টানা অভিযানের পর আজ ২২ মে ২০২৬ তারিখ রাত ১:১৫ ঘটিকায় নওগাঁ শহরের নুনিয়া পট্টি ফলপট্টি এলাকায় ঘেরাও করে চিহ্নিত দস্যু রায়হান ও লিটনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ ১,৯০০ টাকা এবং অপরাধে ব্যবহৃত একটি ধারালো চাকু ও একটি এন্টিকাটার উদ্ধার করা হয়।

​আইনগত ব্যবস্থা ও পুলিশ সুপারের বক্তব্য নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশের নজরদারি অব্যাহত আছে।

​এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার বলেন,

​”শহরে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ দিনরাত বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। সামান্য কিছু টাকার জন্য যারা মানুষকে এভাবে নির্মমভাবে আঘাত করতে পারে, তারা মানুষ নামের কলঙ্ক। এই ছিনতাইকারী জানোয়ারদের বিরুদ্ধে শুধু পুলিশি অ্যাকশন নয়, বরং সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

নওগাঁয় পুলিশের রেপিড অ্যাকশন: দুই দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার, এসপির সামাজিক প্রতিরোধের আহ্বান

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

নওগাঁয় পুলিশের রেপিড অ্যাকশন: দুই দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার, এসপির সামাজিক প্রতিরোধের আহ্বান

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

নওগাঁয় পুলিশের রেপিড অ্যাকশন: দুই দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার, এসপির সামাজিক প্রতিরোধের আহ্বান

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×