| ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

নওগাঁ শহরের ৯ হোটেলে মধ্যরাতের অভিযান, প্রতারক চক্রের ৪ জন সহ ৫ সদস্য গ্রেফতার

নওগাঁ শহরের ৯ হোটেলে মধ্যরাতের অভিযান, প্রতারক চক্রের ৪ জন সহ ৫ সদস্য গ্রেফতার

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ জেলা পুলিশের সমন্বিত বিশেষ অভিযানে নওগাঁ শহরের ৯টি আবাসিক হোটেলে গভীর রাতে একযোগে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৩ জুন নওগাঁ সদর এলাকায় একই দিনে সংঘটিত দুটি পৃথক প্রতারণার ঘটনায় বৃদ্ধ-বৃদ্ধাদের টার্গেট করে রাসায়নিক স্প্রে বা কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগের মাধ্যমে স্বর্ণালংকার হাতিয়ে নেয় সংঘবদ্ধ একটি চক্র।

 

প্রথম ঘটনায় নওগাঁ শহরের চুরিপট্টি এলাকায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে কৌশলে অচেতন করে তার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় প্রতারকরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

একই দিনে দ্বিতীয় ঘটনায় ঢাকা বাসস্ট্যান্ড থেকে লিটন ব্রিজ এলাকায় এক বৃদ্ধ দম্পতিকে স্বর্ণের বার দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হয়। পরে রাসায়নিক স্প্রে প্রয়োগ করে তাদের কাছ থেকে ছয় আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল হাতিয়ে নেয় চক্রটি।

 

দুটি ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় পৃথক মামলা দায়েরের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়।

 

এরই ধারাবাহিকতায় ২৭ জুন গভীর রাতে নওগাঁ শহরের নয়টি আবাসিক হোটেলসহ বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে গাইবান্ধার তিনজন এবং দিনাজপুরের একজনসহ চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে নওগাঁ স্বর্ণপট্টির একটি জুয়েলার্স প্রতিষ্ঠানের ম্যানেজারকেও আটক করা হয়।

 

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দ্বিতীয় ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গলানো অবস্থায় চার আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, প্রতারক চক্রের আরও কয়েকজন সদস্য এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেফতার এবং প্রথম ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে চুরি যাওয়া অবশিষ্ট স্বর্ণালংকার ও অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সুফি কবি শেখ ফয়জুর রহমান’র একগুচ্ছ কবিতা

নওগাঁ শহরের ৯ হোটেলে মধ্যরাতের অভিযান, প্রতারক চক্রের ৪ জন সহ ৫ সদস্য গ্রেফতার

দিদার (دیدار)

 

মাশুকের সাদা আগুনে ভস্মীভূত

আমি এক কুরবানীর দুম্বা !

পুড়ে যাওয়ার যাতনা ভুলে

দিদারের পথ খুঁজি

 

অথচ আমার ক্লেদযুক্ত আত্মা

সম্মুখে দাঁড়ানোর জো নেই

তবুও আজন্মকালের আকাঙ্ক্ষা…

 

গোমরাহি

 

তুমি মৌচাক, তাই সবাই

মধু নিতে ছুটে এলো —

অথচ আমার ডালে রেখেছি তোমায় !

তুমি ভুলে গিয়ে আমার অস্তিত্ব-অনুরাগ

মিশে গেলে ভুল মজলিসে ।

 

এপিটাফ

 

নিবেদন রইলো —

জরাজীর্ণ এ গোরস্থানে

অবশিষ্ট দেহাবশেষ দেখে যেও

কৃপাদৃষ্টি উহ্য রেখেও নজর দিও

 

গোরের উপর লাল গোলাপের গাছ

পাঁচিলে খোদাই করা আধমরা কবিতা

সহজেই চিনে ফেলবে কটুরস অতীত !

 

বিয়োগী

 

হে বিরহ, তোমাকে সশ্রদ্ধ সালাম!

এমন গোপনে এসে ছুঁয়ে গেলে

সুখের ঘরের পর্দা!

হে দুঃখ, আমার আজন্ম সহোদর

ঘুরেফিরে ঘরে দেখি তুমি আপন ছায়া

 

আমি জল দেখে মরি

অথচ জলের প্রাণ আমার

আমি অনল দেখে পুড়ি

অথচ অনল পুষে হৃদয় ।

নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

নওগাঁ শহরের ৯ হোটেলে মধ্যরাতের অভিযান, প্রতারক চক্রের ৪ জন সহ ৫ সদস্য গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের রামচন্দ্রকুড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোাপন সংবাদের ভিত্তিতে ওইসব ওষুধ জব্দ করেন তারা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

 

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, জব্দকৃত ওষুধের সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরো জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত 

নওগাঁ শহরের ৯ হোটেলে মধ্যরাতের অভিযান, প্রতারক চক্রের ৪ জন সহ ৫ সদস্য গ্রেফতার

বাংলাদেশের উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাসসহ নানা সংকটের সময়ে একটি গনতান্ত্রিক নির্বাচনের মধ্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তাই এসব কিছুতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এসবের সমাধান করবেন।

 

তিনি বলেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসবে বলে বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর হচ্ছে।পৃথিবীতে এমন কোন উদাহরন নেই যে, গণ-অভ্যুত্থানে পতিত সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পেরেছে।

 

মন্ত্রী মিল্লাত আরো বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এমন পতন হয়েছে যে তাদের দলের সর্বোচ্চ নেতাসহ সকল তৃণমূল পর্যায়ের কর্মীও পালিয়েছে। তারা আবার দেশে চলে আসবে, তা কোনদিনই সম্ভব নয়।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর ৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার মো.একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তৃন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

×