ইয়াবা কিনতে গিয়ে এলাকাবাসীর হাতে যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে দুই মাসের কারাদণ্ড
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বরখিলা গ্রামে মাদক কিনতে গিয়ে জনতার হাতে এক যুবক আটক। আটক হওয়া যুবকের নাম মনির হোসেন।
আটককৃত যুবক শনিবার (৪ জুলাই) ভোর বেলায় বড়খিলা গ্রামের হালিমের কাছ থেকে ইয়াবা কিনে ছিটকে পড়ার সময় স্থানীয় জনতা আটক করে।
পরে পুলিশ প্রশাসন খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ।
অভিযান চলাকালে তার কাছ থেকে ৪টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় সেই যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আটক মনির হোসেন বাকতা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ছেলে। পেশার তিনি ইট ভাটায় ট্রলি ড্রাইভারের কাজ করেন।
উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ জানান, মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধীকে নেশাগ্রস্ত অবস্থায় আইনের হাতে তুলে দেওয়ায় বড়খিলা গ্রামের বাসিন্দাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রশাসন আরও জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬
















